
শেষ আপডেট: 13 December 2019 10:10
কী ভাবে ভোট দিতে হয়, গুগলেও তাও খোঁজা হয়েছে। নতুন ভোটাররা এটি খুঁজে থাকতে পারেন। সবচেয়ে বেশি সার্চের তালিকায় এটি দুই নম্বরে। এর পরেই রয়েছে এগজিট পোল কী।
আধার ও প্যান সংযুক্তিকরণ রয়েছে চার নম্বরে। তারপরে রয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর কী। লোকসভা ভোট হয়েছে এবছর। নিজের নাম ভোটার তালিকায় খোঁজা রয়েছে তার ঠিক পরে। মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান নিয়ে লোকের কৌতূহল কম ছিল না। হাউডি মোদী কী, গুগল সার্চের তালিকায় আছে সাত নম্বরে। এনইইটি ফল কী ভাবে খুঁজে দেখতে হবে তা আছে নয় নম্বরে।
ই-সিগারেটে ক্ষতির বহর দেখে তা নিষিদ্ধ করা হয়েছে। ই-সিগারেট কী, তা নিয়ে বহু ভারতীয় সার্চ করেছেন গুগলে। ট্রাই বা টেলিকম নিয়ামক সংস্থার হিসাব-মতো কী ভাবে চ্যানেল পছন্দ করা যায়, তা নিয়েও সার্চ হয়েছে গুগলে। সার্চিংয়ের হিসাবে তার ঠিক পরেই রয়েছে ক্রিকেটে ডিএলএস পদ্ধতি। দোলের রং কী ভাবে সহজে তুলে ফেলা যায়, তা রয়েছে এই তালিকায় ১৩ নম্বরে। অযোধ্যা মামলার স্থান তার পরে! মানে অযোধ্যা মামলা নিয়ে গণমাধ্যমে যতই উত্তেজনা থাক, সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি ছিল দোলের রং তোলার ব্যাপারে। কী ভাবে পিবাগ খেলতে হয় তা রয়েছে এই তালিকার ১৫ নম্বরে।