Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নিয়োগ মামলায় সুপ্রিম রায় নিয়ে ফের তরজায় শাসক-বিরোধী, কী বলছেন চাকরিহারারা

নিয়োগ দুর্নীতি মামলায় গত ২২ এপ্রিল রায় দিতে গিয়ে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে এক ধাক্কায় চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী।

 নিয়োগ মামলায় সুপ্রিম রায় নিয়ে ফের তরজায় শাসক-বিরোধী, কী বলছেন চাকরিহারারা

শেষ আপডেট: 7 May 2024 18:56

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গত ২২ এপ্রিল রায় দিতে গিয়ে ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে এক ধাক্কায় চাকরি খুইয়েছিলেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করার পরই নতুন করে তরজায় রাজ্যের শাসক-বিরোধী।

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ১৬ জুলাই পর্যন্ত সকলের চাকরি বহালের সিদ্ধান্তে স্বস্তিতে সদ্য চাকরিহারারা। আদালতের রায়কে স্বাগত জানিয়ে যোগ্যদের দাবি, "অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের রাখা হোক, একথাটা তো আমরাও বলেছিলাম। শীর্ষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তি। আশা রাখছি সঠিক বিচার পাব।"

এদিকে রায় সামনে আসার পরই তরজায় রাজ্যের শাসক-বিরোধী। তৃণমূল ভবন থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "ভোটের মুখে ছেলেমেয়েদের চোখের জল নিয়ে বিজেপি উল্লাস করতে চেয়েছিল। তবে বাংলাকে কলুষিত করার প্রচেষ্টাকে ব্যর্থ করে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আদলতের রায়কে স্বাগত।"

বিজেপি-আদালতের মধ্যে আঁতাতের অভিযোগ এনে তৃণমূলের বক্তব্য, যিনি বিচারপতির চেয়ারে বসে বলেছিলেন, ঢাকি-সহ বিসর্জন দিয়ে দেব, সেই বিচারপতি তো এখন বিজেপির প্রার্থী।

 পাল্টা হিসেবে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "চাকরি বিক্রি হয়েছে, এটা তো প্রমাণিত। তা না হলে পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন?"


```