Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি চাই কোনও বাংলাদেশী ভারতে এসে ইনফোসিসের সিইও হোন, নাগরিকত্ব আইন নিয়ে বললেন নাদেলা

দ্য ওয়াল ব্যুরো : বিদেশ থেকে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা। এর আগে আন্তর্জাতিক স্তরে অনেকে ওই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার নাদেলাও তাঁদের সঙ্গে সুর মেলালেন। তিনি বলেছেন, ভারতে যে পরি

আমি চাই কোনও বাংলাদেশী ভারতে এসে ইনফোসিসের সিইও হোন, নাগরিকত্ব আইন নিয়ে বললেন নাদেলা

শেষ আপডেট: 14 January 2020 03:14

দ্য ওয়াল ব্যুরো : বিদেশ থেকে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা। এর আগে আন্তর্জাতিক স্তরে অনেকে ওই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার নাদেলাও তাঁদের সঙ্গে সুর মেলালেন। তিনি বলেছেন, ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক। তাঁর কথায়, "আমার মনে হয়, ভারতে এখন যা ঘটছে তা দুঃখজনক। ব্যাপারটা সত্যিই খারাপ। যদি কোনও বাংলাদেশী ভারতে এসে বড় কোম্পানি তৈরি করে অথবা ইনফোসিসের সিইও হয়, তাহলে খুশি হব।" সোশ্যাল নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট সাইট 'বাজফিড'-এর এডিটর ইন চিফ বেন স্মিথকে এক সাক্ষাৎকারে নাদেলা এই কথা জানিয়েছেন। https://twitter.com/BuzzFeedBen/status/1216751208037261312 পরে মাইক্রোসফট ইন্ডিয়ার টুইটারে সত্য নাদেলা লেখেন, "প্রতিটি দেশই তার সীমারেখা নির্দিষ্ট করে দেয়। দেশকে সুরক্ষিত রাখে। অভিবাসন নীতি তৈরি করে। গণতন্ত্রে ওই নীতির মধ্যে থেকেই সরকার ও জনতা বিতর্ক চালায়।" এরপরে সরাসরি ভারতের প্রসঙ্গে নাদেলা লিখেছেন, "ভারতের ঐতিহ্যই আমাকে তৈরি করেছে। আমি নানা সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছি। আমি আশা করি, ভারতে এসে কোনও অভিবাসী সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের আশা করতে পারবেন। তিনি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে নেতৃত্ব দিতে পারবেন। তাতে দেশের অর্থনীতিই লাভবান হবে।" https://twitter.com/MicrosoftIndia/status/1216790874639589376 ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ওই বিবৃতিকে সমর্থন জানিয়ে বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের কর্তাদেরও সাহস করে ওইরকম বিবৃতি দেওয়া উচিত। তাঁর কথায়, "সত্য নাদেলা তাঁর মত প্রকাশ করেছেন। আমাদের দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে যাঁরা বড় মাথা তাঁদেরই এই কথাগুলো আগে বলা উচিত ছিল। আগে যদি নাও বলে থাকেন, এখন অন্তত তাঁরা নিজেদের মতামত জানান।"

```