Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'জঙ্গি মাদ্রাসাতেও থাকতে পারে, বাড়িতেও'! বাংলাদেশের অশান্তি প্রসঙ্গে কী বললেন ববি

রাজ্যের অনুমোদিত মাদ্রাসার সঙ্গে জঙ্গিদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিতে কি রাজ্যের নজরদারি নেই?

'জঙ্গি মাদ্রাসাতেও থাকতে পারে, বাড়িতেও'! বাংলাদেশের অশান্তি প্রসঙ্গে কী বললেন ববি

ফিরহাদ হাকিম।

শেষ আপডেট: 27 December 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ঘটে চলা অশান্তির জেরে পশ্চিমবঙ্গ-সহ ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি কলকাতা-সহ কয়েকটি জেলা থেকে একাধিক জঙ্গি ধরা পড়েছে।

সেই সূত্রে রাজ্যের অনুমোদিত মাদ্রাসার সঙ্গে জঙ্গিদের নাম জড়িয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিতে কি রাজ্যের নজরদারি নেই? এ ব্যাপারে এ বার তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া জানালেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ববি বলেন, "রাজ্যের অনুমোদিত মাদ্রাসার সঙ্গে জঙ্গিদের নাম জড়িয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়। সরকারি নজরদারি রয়েছে। তবে মনে রাখতে হবে, জঙ্গি মাদ্রাসাতেও ঘাঁটি গাড়তে পারে আবার ঘরের কোনেও লুকিয়ে থাকতে পারে।"

মাদ্রাসায় পুলিশি তল্লাশি নিয়ে ফিরহাদ বলেন, "বিষয়টি অন্যভাবে দেখা ঠিক নয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। তাছাড়া বাংলাদেশের পরিস্থিতির পর অনুপ্রবেশের আশঙ্কা বেড়েছে। ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।"

সামনেই গঙ্গাসাগর মেলা। মেলা ঘিরে গঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে একাধিক প্রস্তুতি নিয়ে থাকে পুরসভা। এনিয়ে এদিন বাবুঘাটের আউট্রম ঘাটে মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক সারেন মেয়র। সেখানেই একথা বলেন ফিরহাদ। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব সৌমিত্র মোহন, জনস্বাস্থ্য কারিগরি দফতর সচিব, পৌর কমিশনার ধবল জৈন, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকসহ পৌর আধিকারিক এবং সেনার আধিকারিকরা। 


```