Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইয়েলো টি যেন 'মিরাকেল ড্রিঙ্ক'! একগুচ্ছ উপকার, কীভাবে বানাবেন হলুদ চা?

দ্য ওয়াল ব্যুরো: চা-প্রেমীদের (Tea lover) অনেকের কাছেই ভালবাসার অন্য নাম 'গ্রিন টি (Green Tea)।' স্বাদে হালকা কষাটে হওয়ায় সবাই খেতে না ভালবাসলেও এর নাম যে শুনেছেন সকলেই, এ কথা হলফ করে বলা যায়। তবে 'ইয়েলো টি' (yellow Tea) বা হলুদ চায়ের নাম

ইয়েলো টি যেন 'মিরাকেল ড্রিঙ্ক'! একগুচ্ছ উপকার, কীভাবে বানাবেন হলুদ চা?

শেষ আপডেট: 31 July 2022 11:29

দ্য ওয়াল ব্যুরো: চা-প্রেমীদের (Tea lover) অনেকের কাছেই ভালবাসার অন্য নাম 'গ্রিন টি (Green Tea)।' স্বাদে হালকা কষাটে হওয়ায় সবাই খেতে না ভালবাসলেও এর নাম যে শুনেছেন সকলেই, এ কথা হলফ করে বলা যায়। তবে 'ইয়েলো টি' (yellow Tea) বা হলুদ চায়ের নাম কি শুনেছেন?

আসলে গ্রিন টি-র মতো অতখানি জনপ্রিয় না হলেও আস্তে আস্তে নাম কুড়োচ্ছে এই হলুদ চা-ও। মূলত চিনেই (China) উৎপন্ন হয় এই চা। উজ্জ্বল হলুদ রঙের জন্যই 'ইয়েলো টি' নামে খ্যাত এই চা। তবে এই হলুদ রংটি প্রাকৃতিক ভাবে আসে না। চা পাতাকে 'সিলড ইয়েলোইং' (Sealed Yellowing)নামে এক বিশেষ প্রক্রিয়াকরণের (processing) মাধ্যমে এই হলুদ রং আনা হয়। গুণাগুণের দিক দিয়ে প্রায় গ্রিন টি-র মতো হলেও স্বাদ সামান্য আলাদা এই হলুদ চায়ের। সুন্দর ফ্রুটি (Fruity) গন্ধের সঙ্গে পান করার পরেও মুখে লেগে থাকে এর অন্যরকম স্বাদ।

কীভাবে বাড়িতে বানাবেন ইয়েলো টি?

১ গ্লাস ফুটন্ত গরম জলে ৫ গ্রাম পরিমাণ ইয়েলো টি মেশাতে হবে। তারপর ভিজিয়ে রাখতে হবে অন্তত ২ মিনিট। আপনি যদি কড়া স্বাদের চা খেতে ভালবাসেন, তাহলে সবচেয়ে বেশি ৫ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন এই চা পাতা। তারপর ছেঁকে নিলেই হল। প্রয়োজনে মেশাতে পারেন মধু কিংবা চিনি। ব্যস, আপনার ইয়েলো টি তৈরি!

গুণাগুণ

১. বিপাক ক্রিয়ার হার বাড়িয়ে খাবারকে তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে এই হলুদ চা। তার ফলে মেদ গলে যায় তাড়াতাড়ি, ওজন কমে।

২. এই চায়ের মধ্যে থাকা পলিফেনল যকৃতকে ভাল রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, শুধু যে লিভার ভাল রাখে তা নয়, হেপাটাইটিস সারাতেও কার্যকরী এই হলুদ চা।

৩. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে টাইপ-১ ডায়াবেটিস কমাতেও কাজে লাগে ইয়েলো টি।

৪. ত্বকের দাগ-ছোপ এবং ব্রণ দূর করতেও নাকি দারুণ কাজ করে হলুদ চা। এই চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এবং নিউট্রিয়েন্টস বলিরেখা, পিগমেন্টেশন কমিয়ে বার্ধক্যকে দূরে রাখতে সাহায্য করে।

৫. অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রেও দারুণ কার্যকরী এটি।গর্ভাবস্থার ১২ সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে এই ইয়েলো টি। তবে খেয়াল রাখতে হবে, প্রতিদিন সর্বোচ্চ ২০০ মিলিগ্রাম পর্যন্ত ইয়েলো টি খাওয়া যেতে পারে, তার বেশি কোনওভাবেই নয়।

একেবারে ২ কেজি চালের ভাত খান! প্রায় ৭ ফুটের জিতেন অসমের ‘দ্য গ্রেট খালি’


```