দ্য ওয়াল ব্যুরো: ৭৬০০ কোটির বিনিয়োগের প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হয়েছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। সম্মেলনের প্রথম দিনের আলোচনায় অংশ নিয়েছিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি সহ দেশ বিদেশের একাধিক শিল্পপতিরা। ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
চা থেকে পর্যটন, শিক্ষা থেকে স্বাস্থ্য, ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাকেই কেন বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে নেবেন, তার বিবরণ শুনিয়েছিলেন সৌরভ। বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে একের পর এক শিল্পপতি নিজেদের বিনিয়োগের প্রস্তাব দিতে শুরু করেন।
বুধবার সন্ধেয় শেষ হবে দুদিনের সপ্তম বাণিজ্য সম্মেলন। দিনের শেষে লগ্নির পরিমাণ কত, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই। নবান্ন সূত্রের খবর, বিনিযোগের নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে যেতে পারে এবারে।


