Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিপস অ্যান্ড বাউন্ডস এর আয়ের উৎস কী? ফের জানতে চাইলেন বিচারপতি সিনহা

নিয়োগ দুর্নীতির মামলার সূত্রেই নাম জড়িয়েছে লিপস অ্য়ান্ড বাউন্ডসের। বুধবার ইডির রিপোর্ট দেখে ফের সংশ্লিষ্ট সংস্থার আয়ের উৎস জানতে চাইল আদালত।

লিপস অ্যান্ড বাউন্ডস এর আয়ের উৎস কী? ফের জানতে চাইলেন বিচারপতি সিনহা

বিচারপতি অমৃতা সিনহা।

শেষ আপডেট: 24 April 2024 19:38

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির মামলার সূত্রেই নাম জড়িয়েছে লিপস অ্য়ান্ড বাউন্ডস সংস্থার। বুধবার এ ব্যাপারে ইডির রিপোর্ট দেখে ফের সংশ্লিষ্ট সংস্থার আয়ের উৎস জানতে চাইল আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই মামলার শুনানি। সোমবার আদালতে পাঁচ পাতার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, সেখানে ওই কোম্পানির ১৩৪ কোটি টাকা বাজেয়াপ্তর কথা জানায় ইডি।

এরপরই বিচারপতিকে বলতে শোনা যায়,"যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তাতে বাজেয়াপ্ত অর্থের পরিমাণ খুব কম নয় কি?" 

এখানেই না থেমে লিপস অ্য়ান্ড বাউন্ডস সংস্থার বিস্তারিত খতিয়ান চেয়ে বিচারপতি বলেন, "ওই কোম্পানির আয়ের উৎস কি? কোম্পানির মোট সম্পত্তির হিসেব কোথায় ?  চাকরি বিক্রির টাকা কোথায় গেল? সেই টাকা আপনারা কি খুঁজে পেয়েছেন? পেয়ে থাকলে সেই তথ্য কোথায়?" 

ইডির উদ্দেশে বিচারপতিকে বলতে শোনা যায়, "কোনও কম্প্রোমাইজের জায়গা নেই। আপনার কি সোর্সটা খুঁজে পেয়েছেন?"

তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বলেন, "একবার বলছেন, কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য দেরি হচ্ছে তদন্তে। এখন বলছেন মানিক ভট্টাচার্যের প্রোটেকশন আছে, তাই তদন্তে দেরি হচ্ছে! তদন্ত কবে শেষ হবে?"

ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "এটা বড় দুর্নীতি, তাই প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে। এটা সময়সাপেক্ষ তদন্ত।" বিচারপতি এই সময় মনে করিয়ে দেন, "এটাই আপনাদের কাজ। আমি কাজ দেখতে চাই।"

এরপরই ১২ জুন কেন্দ্রীয় এজেন্সিকে ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।


```