জনতা কার্ফু ঠিক কী? রবিবার জনতাকে কী কী করতে বললেন প্রধানমন্ত্রী জানুন ৮ তথ্যে
দ্য ওয়াল ব্যুরো: রবিবার গোটা দেশে জনতা কার্ফু পালন করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই প্রমাণ করতে ওই দিন গোটা দেশের জনতা নিজেদের থেকেই কার্ফু পালন করবে। জেনে নিন এই কার্ফু নিয়ে গুরুত্ব
শেষ আপডেট: 20 March 2020 05:23
দ্য ওয়াল ব্যুরো: রবিবার গোটা দেশে জনতা কার্ফু পালন করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই প্রমাণ করতে ওই দিন গোটা দেশের জনতা নিজেদের থেকেই কার্ফু পালন করবে। জেনে নিন এই কার্ফু নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
-
১। সকাল সাতটা থেকে শুরু হবে কার্ফু। চলবে রাত ৯টা পর্যন্ত।
-
২। ওইদিন দেশের কোনও মানুষ পথে, ঘাটে, বাজারে বের হবেন না।
-
৩। জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত আছেন তাঁরাই শুধু কাজে যোগ দেবেন।
-
৪। এখন থেকে সব নাগরিককে এর জন্য প্রচার করতে হবে। প্রতিদিন কমপক্ষে ১০ জনকে ফোন করে জানাতে হবে জনতা কার্ফু সম্পর্কে।
-
৫। সব রাজ্য সরকারকেও জনতা কার্ফু সফল করতে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
-
৬। সব জনতাকে এই কার্ফুতে অংশ নিতে বলার অর্থ সেদিন জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ রাখার আবেদন। অর্থাৎ দোকান বাজার সবই সেদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
-
৭। এমনিতেই প্রবীণ নাগরিকদের আগামী কিছুদিন বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রবিবার সব বয়সের নাগরিকের কাছেই বাড়িতে থাকার আবেদন মোদীর।
-
৮। জীবনের ঝুঁকি নিয়ে জরুরি পরিষেবা দিয়ে যাঁরা সমাজের জন্য কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানাতে হবে ওই দিন বিকেল ৫টার সময়ে। আবেদন মোদীর।