Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পটাশপুরের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্ত, কী নির্দেশ দিল হাইকোর্ট?

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরে হাইকোর্টে দ্বারস্থ হন। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে তাঁরা দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আবেদন করেন। এদিন হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে এমন নির্দেশ দিল। 

পটাশপুরের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্ত, কী নির্দেশ দিল হাইকোর্ট?

শেষ আপডেট: 29 October 2024 16:52

দ্য ওয়াল ব্য়ুরো: পটাশপুরের বধূকে কীটনাশক খাইয়ের খুনের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ২ নভেম্বরের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন বিচারপতি। মঙ্গলবার বিচারপতি শম্পা পালের এজলাসে উঠেছিল এই মামলা।

কয়েকদিন আগেই ময়নাতদন্তে রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন 'নির্যাতিতার' আত্মীয়রা। তাই দেহ নিতে অস্বীকার করেন। ফলে বধূর দেহ সংরক্ষণ করা হয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য পরে হাইকোর্টে দ্বারস্থ হন। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে তাঁরা দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আবেদন করেন। এদিন হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে এমন নির্দেশ দিল। 

গত অক্টোবর উত্তাল হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুর। বধূকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। যদিও পুলিশের কাছে প্রথমে ধর্ষণের অভিযোগ করেনি মৃতের পরিবার। স্থানীয়রা অভিযোগ করেন, ওই মহিলার স্বামী বাইরে থাকেন। সন্তানদের নিয়ে তিনি বাড়িতে একাই থাকতেন। গত ৫ অক্টোবর রাতে প্রতিবেশী শুকচাঁদ ও তার দলবল নিয়ে মহিলার বাড়িতে ঢোকে। ওই বধূকে ধর্ষণ করে। সেই সময়ে ঘর থেকে পালাতে গিয়ে মহিলা পা পিছলে উঠোনের কলতলায় পড়ে যান। মাথায় আঘাত লাগে তাঁর। বধূর মুখ বন্ধ করতে তাঁর গলা কীটনাশক ঢেলে দেয় শুকচাঁদ। 

প্রতিবেশীদের আরও অভিযোগ, শুকচাঁদ এলাকার অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল। তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন 'নির্যাতিতা'। তারপর থেকে ওই বধূকে প্রাণে মারার হুমকি দিচ্ছিল শুকচাঁদ। ঘটনার সময়ে স্থানীয়রা শুকচাঁদের সঙ্গে তার প্রেমিকাকেও দেখা গিয়েছিল। 

ঘটনার পরের দিন ৬ অক্টোবর ভোরে হাসপাতালে বধূর মৃত্যু হলে জনরোষ আঁছড়ে পড়ে শুকচাঁদের বাড়িতে। তাকে বাড়ি থেকে টেনে বের করে ব্যাপক মারধর করেন স্থানীয়রা। গন্ডগোলের খবর পেয়ে, পুলিশ শুকচাঁদকে হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুকচাঁদের মৃত্যু হয়। 

এরপরেই জটিলতা তৈরি হয়। পুলিশ জানিয়েছিল, মৃতের পরিবারের পক্ষ থেকে প্রথমে খুনের অভিযোগ করা হয়েছিল। পরে ধর্ষণ হয়েছে বলে অভিযোগ করে নির্যাতিতার পরিবার। পুলিশের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। তবে নির্যাতিতা বিষক্রিয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এই ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্যাতিতার পরিবার। মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দাবি জানায়।  


```