
শেষ আপডেট: 1 February 2023 09:36
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বুধবার সাধারণ বাজেট (Budget 2023) পেশ করেছেন। রাজস্ব আদায় বাড়াতে বাজেটে বেশি কিছু সামগ্রীর উপর অন্তঃশুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, আবার রফতানিতে উৎসাহ দেওয়া, উৎপাদন বাড়ানো ইত্যাদি কারণে কিছু সামগ্রীর উপর কর কমানোর প্রস্তাব করেছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের উপর কেমন প্রভাব পড়তে পারে—
বাজেটে দাম কমল-

বাজেটে দাম বাড়ল-
আগামী বছর লোকসভা ভোট। তার আগে বুধবার বর্তমান মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে মোদী সরকার। সেদিক থেকে বাজেটে শুল্কের হারে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না। বরং ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করে মধ্যবিত্ত সুরাহা দেওয়ার চেষ্টা করেছেন নির্মলা সীতারামন। আয়করের নতুন কর কাঠামো কেমন হল, তা সবিস্তারে জানতে পড়ুন:
ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা নির্মলার, নতুন কর কাঠামো জেনে নিন এক নজরে