Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন বহরমপুরের ত্রিদিব চৌধুরী

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ পর্যন্ত দেশের স

ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিলেন বহরমপুরের ত্রিদিব চৌধুরী

শেষ আপডেট: 18 July 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ পর্যন্ত দেশের সাংবিধানিক প্রধানের চেয়ারে বসা ১৪জনের মধ্যে প্রথমজন, রাজেন্দ্র প্রসাদই হলেন একমাত্র, যিনি টানা দু-দফা মিলিয়ে দশ বছর রাষ্ট্রপতি ছিলেন। তারপর কেটে যায় আরও তিনটি নির্বাচন। ১৯৭৪ সালে ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচনে ছিল ঘটনার ঘনঘটা। কেমন ছিল সেই নির্বাচন? ফিরে দেখল দ্য ওয়াল।

১৯৭৪ সালে হয়েছিল দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচন। জয়ী হন কংগ্রেসের প্রার্থী অসমের বাসিন্দা ফকরুদ্দিন আলি আহমেদ (fakruddin ali ahmed)। তাঁর প্রধান প্রতিদ্বিন্দ্বী ছিলেন বাংলার ত্রিদিব চৌধুরী। বহরমপুরের বাসিন্দা ও দীর্ঘদিন সেখানকার সাংসদ ত্রিদিববাবু ছিলেন আরএসপির প্রথমসারির নেতা। সংসদে পরিচিত মুখ ছিলেন। আজকের যশবন্ত সিনহার মতো তিনিও ছিলেন সেবার বিরোধীদের মুখ। ১৯৭৫-এর ২৫ জুন মাঝরাতে দেশে জরুরি অবস্থা জারি হয়। রাষ্ট্রপতিকে মাঝরাতে ঘুম থেকে তুলে এই সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করানো হয়।

তিন বছরের ফের অন্তবর্তী নির্বাচন, বিচিত্র জয় রেড্ডির

জাকির হোসেনের পর অকালে মারা গেলেন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদও। ১৯৭৭-এ ফের তাই রাষ্ট্রপতি পদে অকাল নির্বাচন হল। রাষ্ট্রপতি হওয়ার বাসনায় মনোনয়নপত্র জমা দেন ৩৭জন। রিটার্নিং অফিসার অবতার সিং রিখি ঘোষণা করেন, একমাত্র নীলম সঞ্জীব রেড্ডি ছাড়া আর কারও মনোনয়ন বৈধ নয়। ফলে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হলেন রেড্ডি (Neelam Sanjiva Reddy)।

নির্ঝঞ্জাট তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচন, চতুর্থ ও পঞ্চমে ঘটনার ঘনঘটা


```