Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০০২-এর রাষ্ট্রপতির চেয়ারে বিজ্ঞানী, ৫ বছর দেশ পেল প্রথম মহিলা সাংবিধানিক প্রধান

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই চেয়ারেই ২০০২ স

২০০২-এর রাষ্ট্রপতির চেয়ারে বিজ্ঞানী, ৫ বছর দেশ পেল প্রথম মহিলা সাংবিধানিক প্রধান

শেষ আপডেট: 18 July 2022 07:25

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। আগামী ২৪ জুলাই বিদায় নেবেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওই চেয়ারেই ২০০২ সালে বসেছিলেন এক বিজ্ঞানী। ২০০৭ সালে দেশ পেল প্রথম মহিলা রাষ্ট্রপতি। ফিরে দেখা যাক সেই সময় কেমন ছিল নির্বাচন।

২০০২ রাষ্ট্রপতির চেয়ারে বিজ্ঞানী

এপিজে আবদুল কালামকে (APJ Abdul Kalam) স্বয়ং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দিল্লি থেকে ফোনে ধরেছিলেন। বলেছিলেন, একটি আর্জি আছে। আপনি না করতে পারবেন না। আর্জি, অর্থাৎ সরকার তাঁকে রাষ্ট্রপতি করতে চায়, এটা জানার পরও সময় চেয়ে নিয়েছিলেন কালাম। পরে প্রধানমন্ত্রীকে বলেন, প্রধান সব দল সমর্থন করলে তবেই তিনি রাজি আছেন। বিজেপির বাছাই কালামকে সমর্থন করেছিল কংগ্রেস-সহ প্রায় সব বড় দল। শুধু বামপন্থীরা ছাড়া। তাঁরা সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর লক্ষ্ণী সাহগলকে প্রার্থী করে। কালাম ৮৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার কিছুদিনের মধ্যেই ঘটে গুজরাত দাঙ্গা (Gujrat Riot)। রাষ্ট্রপতি হিসাবে প্রথমে দাঙ্গাপীড়িত গুজরাতেই যান কালাম। প্রধানমন্ত্রী বাজপেয়ী চাননি রাষ্ট্রপতি এই সময় গুজরাতে যান। রাষ্ট্রপতি ভবনে গিয়ে বুঝিয়েছিলেন। কালাম শোনেননি। প্রধানমন্ত্রীকে বলেন, রাষ্ট্রপতি হিসাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য।

২০০৭ সালে দেশ পেল প্রথম মহিলা রাষ্ট্রপতি

মহারাষ্ট্রের কংগ্রেস নেত্রী প্রতিভা সিং পাতিল (Prativa Patil) রাজ্য-রাজনীতিতে যথেষ্ট ওজনদার হলেও রাজ্যের বাইরে খুব একটা পরিচিতি ছিল না। মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি হওয়া ছাড়াও দীর্ঘদিন দলের নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। লোকসভা ও রাজ্যসভায় ছিলেন পরিচিত মুখ। এবারের রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর মতো প্রতিভাও পাঁচ বছর একটি রাজ্যের রাজ্যপাল ছিলেন। তাঁকে রাষ্ট্রপতি করা ছিল সনিয়া গান্ধীর সিদ্ধান্ত। বিজেপি সেবার রাষ্ট্রপতি প্রার্থী করে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন উপরাষ্ট্রপতি ভৈঁরো সিং শেখাওয়াতকে।

১৯৯২-এর ভোটে প্রথম আদিবাসী প্রার্থী, ১৯৯৭-এ দেশ পেল দলিত রাষ্ট্রপতি


```