Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দলিত বলতে কী বোঝ? প্রশ্ন স্কুলের পরীক্ষায়, শাস্তি চাইলেন স্ট্যালিন

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, তামিলনাড়ুর একটি স্কুলের প্রশ্নপত্রে ধর্ম ও জাতপাত নিয়ে প্রশ্ন করা হয়েছে। অভিযোগ তুলেছেন ডিএমকে-র প্রধান এম কে স্ট্যালিন। শুক্রবার সেই প্রশ্নপত্রের ছবি তিনি পোস্ট করেছেন টুইটারে। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি উদ্বে

দলিত বলতে কী বোঝ? প্রশ্ন স্কুলের পরীক্ষায়, শাস্তি চাইলেন স্ট্যালিন

শেষ আপডেট: 7 September 2019 17:18

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, তামিলনাড়ুর একটি স্কুলের প্রশ্নপত্রে ধর্ম ও জাতপাত নিয়ে প্রশ্ন করা হয়েছে। অভিযোগ তুলেছেন ডিএমকে-র প্রধান এম কে স্ট্যালিন। শুক্রবার সেই প্রশ্নপত্রের ছবি তিনি পোস্ট করেছেন টুইটারে। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ডিএমকে-র সভাপতি বলেন, ষষ্ঠ শ্রেণির পরীক্ষার জন্য ওই প্রশ্নপত্র তৈরি করেছে কেন্দ্রীয় বিদ্যালয়। যদিও সত্যিই কেন্দ্রীয় বিদ্যালয় ওই প্রশ্নপত্র তৈরি করেছে কিনা তা কোনও নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। স্ট্যালিন টুইটারে লিখেছেন, কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস সিক্সের কোশ্চেন পেপারে ওই প্রশ্ন দেখে চমকে উঠেছি। কেন্দ্রীয় বিদ্যালয় জাতপাত ও সাম্প্রদায়িক বিভাজনে মদত দিচ্ছে। ডিএমকে প্রধানের দাবি, ছাত্রছাত্রীদের কাছে জানতে চাওয়া হয়েছে, সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর কোন জাতের লোক ছিলেন? দলিত কাদের বলে? https://twitter.com/mkstalin/status/1170243221336842246 ওই প্রশ্নপত্রে মূলত মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন ছিল। প্রশ্নপত্রটি ৯০০ বার রিটুইট করা হয়েছে। অনেকেই ওই ধরনের প্রশ্ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কোশ্চেন পেপারে অবশ্য এমন প্রশ্নও আছে যে, জাতপাতের বিভাজনের খারাপ দিকগুলি কী কী? এর ফলে কী ক্ষতি হয়েছে। স্ট্যালিনের দাবি, যারা ওই প্রশ্নপত্র তৈরি করেছে, তাদের শাস্তি দিতে হবে। তিনি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে ওই প্রশ্নপত্র নিয়ে অভিযোগ করেছেন।

```