Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইরে থেকে অস্ত্রের পার্টস এনে কলকাতায় কারখানা! শিয়ালদহ কাণ্ড নিয়ে কী বললেন সিপি

শনিবার সন্ধেয় শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এক ব্যক্তির কাছ থেকে পাঁচটি আগেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

বাইরে থেকে অস্ত্রের পার্টস এনে কলকাতায় কারখানা! শিয়ালদহ কাণ্ড নিয়ে কী বললেন সিপি

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

শেষ আপডেট: 12 November 2024 18:31

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেয় শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এক ব্যক্তির কাছ থেকে পাঁচটি আগেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

ঘটনাটিকে বিচ্ছিন্ন কোনও ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। বরং পুলিশের অনুমান, বাইরে থেকে অস্ত্রের বিভিন্ন পার্টস কলকাতায় এনে সেগুলি রাজ্যের অন্যান্য এলাকায় সরবরাহ করা হচ্ছে। শহরের কোথাও সেই পার্টস যুক্ত করা হচ্ছে কিনা, তা নিয়েও শুরু হয়েছে তল্লাশি। ঘটনার সঙ্গে কে বা কোন চক্র জড়িত রয়েছে, ধৃতকে জেরাব করে তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ।

এ ব্যাপারে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা বলেন, "আগে মুঙ্গের থেকে অস্ত্র আনতো, এখন পুলিশের নজর ঘোরাতে ওরা একটা অস্ত্রকেই বিভিন্ন ভাগে নিয়ে আসছে। এর নেপথ্যে কোথাও কারখানা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।"

সিপি জানিয়েছেন, শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও লোকাল সোর্স অ্যাক্টিভ করা হয়েছে। বিশেষত জনবহুল এলাকার প্রতি বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন সিপি। এদিন বডি গার্ডস লাইনে পুলিশের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছিলেন সিপি। সেখানেই একথা বলেন তিনি।

প্রসঙ্গত, শনিবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। এরপর শিয়ালদহের ব্যস্ত জায়গায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। 

ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা জানতে বিহারের বাসিন্দা ধৃত মহম্মদ ইসমাইলকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। রাজাবাজারে থাকত মহম্মদ ইসমাইল। কার হাতে আগেয়াস্ত্র তুলে দিতে সে বৈঠকখানা রোডে গিয়েছিল, অস্ত্র কোথা থেকে এনেছিল, বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। 

 


```