Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোখ তো মিথ্যে কথা বলে না, মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর দাবির জবাবে কীসের ইঙ্গিত মিঠুনের

১৪৪ বছর অন্তর মহাকুম্ভ সত্যি হয় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

চোখ তো মিথ্যে কথা বলে না, মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর দাবির জবাবে কীসের ইঙ্গিত মিঠুনের

মিঠুন চক্রবর্তী।

শেষ আপডেট: 26 February 2025 09:18

দ্য ওয়াল ব্যুরো: ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ সত্যি হয় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কুম্ভমেলায় ঘটে চলা একাধিক দুর্ঘটনা নিয়ে যোগী সরকারের ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তুলেছেন তিনি।

এ ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে 'সাবধানী' বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, "কে কী বলছেন তার মধ্যে আমি যাব না। তবে চোখ তো মিথ্যে কথা বলে না। সত্তরকোটি ইতিমধ্যে  হয়ে গেছে, কালকে মহা শিবরাত্রি, সবমিলিয়ে কত হবে জানি না, ভগবানের কাছে প্রার্থনা করি, সবটা যেন সুস্থভাবে সম্পন্ন হয়।"

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি যতদূর জানি, পূণ্যস্নান সংক্রান্তিতে হয়। যেমন গঙ্গাসাগর প্রতিবার হয়, মহাকুম্ভে ১২ বছর পর পর হয়। তা বলে ১৪৪ বছর অন্তর মহাকুম্ভ, আমি যতটুক শুনেছি, এটা ঠিক নয়!"

মিঠুন এ ব্যাপারে সরাসরি হ্যাঁ বা না তে প্রতিক্রিয়া জানাননি। তবে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না। মিঠুন বলেন, "এই মহাস্নান গরিব থেকে বড়লোক, সবাই এক জায়গায়,. কোনও ভেদাভেদ নেই। ফলে সনাতনী ধর্মর কী পাওয়ার সেটা  বুঝিয়ে দিল , গর্ব সে কহো হাম সনাতনী হ্যায়!"

যোগী সরকারকে ঠেস দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা হাইপ তুলি না! নিজেদের সামর্থ্যের মধ্যে থাকি!" এ প্রসঙ্গে অবশ্য সরাসরি যোগীর পাশে দাঁড়িয়ে মিঠুনের প্রতিক্রিয়া, "এতে হাইপ তলার কী আছে, হাইপ কেউ তোলেনি, উঠে গেছে! যোগী সাহেব কাউকে ফোন করে বলেননি। মহাকুম্ভ পূণ্য জায়গা, ফলে লোক নিজে থেকেই জড়ো হয়েছে, সনাতনী পাওয়ার কী সেটা তো দেখতে পেলেন।"

একই সঙ্গে মিঠুন এও দাবি করেছেন, বাংলা থেকে খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনা বন্ধ করতে চাইলে সবার আগে তৃণমূলের সরকারকে হঠিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই দায়িত্ব নিতে হবে বাংলার মানুষকেই।


```