Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুসলিম পুরুষের একাধিক বিয়ে: মামলায় নতুন কথা কী বলল এলাহাবাদ হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: মুসলিম পুরুষদের (Muslim men) একাধিক বিয়ের (marriage) অধিকার নিয়ে একটি মামলায় নতুন ব্যাখ্যা তুলে ধরেছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চে

মুসলিম পুরুষের একাধিক বিয়ে: মামলায় নতুন কথা কী বলল এলাহাবাদ হাইকোর্ট

শেষ আপডেট: 12 October 2022 04:37

দ্য ওয়াল ব্যুরো: মুসলিম পুরুষদের (Muslim men) একাধিক বিয়ের (marriage) অধিকার নিয়ে একটি মামলায় নতুন ব্যাখ্যা তুলে ধরেছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চের বিচারপতি আগের সংসার ভেঙে আর একটি বিয়ে করার অধিকারের সঙ্গে আর্থিক সঙ্গতি ও নারীর মর্যাদা রক্ষার প্রশ্ন উত্থাপন করেছে।

এক মুসলিম পুরুষ পারিবারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন। পারিবারিক আদালতে তিনি মামলা রুজু করেছিলেন প্রথম স্ত্রীর (first wife) বিরুদ্ধে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকে প্রথমে আলাদা বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন। কিছুদিন পর তিনি এক বাড়িতেই দুই স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন।

শুরু হয় আর্থিক অনটন। প্রথম স্ত্রী অভিযোগ তোলেন, তাঁর এবং সন্তানদের ভরণপোষণ ঠিক মতো হচ্ছে না। তিনি বিবাহবিচ্ছেদ চান। সেই সঙ্গে তাঁর ও সন্তানদের ভরণপোষণের ভার স্বামীকে নিতে হবে।

এই দাবির বিরোধিতা করে প্রথম স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন স্বামী। মামলায় বলেন, খোরপোষ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি তাঁর নেই। পারিবারিক আদালত তাঁর এই আবেদন মঞ্জুর করেনি। তারাও প্রশ্ন তোলে, আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে তিনি করলেন কেন?

ফ্যামিলি কোর্টের এই রায়ের বিরুদ্ধেই এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন স্বামী। সম্প্রতি উচ্চ আদালত তাদের রায়ে বলেছে, আর্থিক সঙ্গতি না থাকলে দ্বিতীয় বিয়ে করা বিধান বহির্ভূত কাজ। উচ্চ আদালত এই ব্যাপারে কোরানের ব্যাখ্যাকে হাতিয়ার করেছে। বিচারপতির বক্তব্য, কোরান এই ধরনের দ্বিতীয় বিয়ে অনুমোদন করে না। কারণ, তাতে আর একজন নারীকে অমর্যাদা ও বঞ্চনা করা হয়। দ্বিতীয় বিয়ে কোনও অবস্থাতেই প্রথম স্ত্রী'র মৌলিক অধিকার খর্ব করার কারণ হতে পারে না।

রাত-বিরেতে কলকাতায় চলল গুলি, গুরুতর আহত মূক ও বধির প্রৌঢ়!


```