Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহতদের পরিবারের জন্য ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের

শ্রমিক আইন মোতাবেক ১০ লক্ষ টাকা করে দেবে রাজ্য। ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে এজেন্সির তরফে। পাশাপাশি রাজ্য সরকার আরও দু'লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে বলে জানিয়েছে।  

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহতদের পরিবারের জন্য ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের

মুখ্যসচিব মনোজ পন্থ

শেষ আপডেট: 7 October 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো: ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন ছয় জন শ্রমিক। তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানাল নবান্ন। 

সাংবাদিক সম্মেলন করে এদিন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, 'বীরভূমে একটা দুঃখের ঘটনা ঘটেছে। কয়লাখনিতে দুর্ঘটনা ঘটেছে। ছয় জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে একজনের অস্ত্রোপচার হওয়া জরুরী।'

শ্রমিক আইন মোতাবেক ১০ লক্ষ টাকা করে দেবে রাজ্য। ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে এজেন্সির তরফে। পাশাপাশি রাজ্য সরকার আরও দু'লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে বলে জানিয়েছে।  

তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাঁরা মারা গেছেন তাঁদের পরিবার পিছু ক্ষতিপূরণ হিসেবে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। আরও দু'লক্ষ টাকা দেওয়া হবে আর্থিক সহযোগিতার জন্য।' শুধু তাই নয়, পরিবারের একজনের জন্য হোমগার্ডের চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ‌

প্রসঙ্গত, সোমবার সকালে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে বিস্ফোরণ হয়। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে সেই সময় কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান সাত শ্রমিক। বাকি আরও অনেকেই যাঁরা আশেপাশে ছিলেন, তাঁরা আহত হয়েছেন গুরুতর ভাবে। সঙ্গে সঙ্গেই ওই শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু দেহ ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা বলছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। আর সব দিন দু’টি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু সোমবার সেই পরিমাণ বিস্ফোরক একটি ট্রাকে করেই আনা হয়েছিল। আর তাতেই ওভারলোডিংয়ের কারণে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছেন তাঁরা। 


```