Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বস্তায় দুমড়ে মুচড়ে ঠেসে ঢোকানো বালকের মৃতদেহ! নারায়ণগড়ে হুলস্থুল কাণ্ড

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত কিশোরের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার লক্ষীবাজার এলাকায়।

বস্তায় দুমড়ে মুচড়ে ঠেসে ঢোকানো বালকের মৃতদেহ! নারায়ণগড়ে হুলস্থুল কাণ্ড

শেষ আপডেট: 4 November 2023 18:51

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলা জমিতে তখন কাজ করছিলেন কয়েকজন। তখনই চোখে পড়ে, খেতের মধ্যে বস্তাবন্দি কী যেন একটা পড়ে রয়েছে। কৌতূহল বশত বস্তার মুখ খুলতেই চক্ষু চড়কগাছ! ছোট বস্তায় দুমড়ে মুচড়ে ঠেসে ঢোকানো এক বালকের মৃতদেহ! 

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার দক্ষিণ পলাশী এলাকার। শনিবার জমিতে কাজ করার সময়ই বস্তার ভিতর থাকা এক বালকের মৃতদেহ আবিষ্কার করেন স্থানীয় কৃষকরা। মৃতের বয়স আনুমানিক ১২ বছর। ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় সেখানে। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ওসি সহ অন্য আধিকারিকরা গিয়ে সবকিছু খতিয়ে দেখেন। তাঁরাই বস্তায় ঢোকানো দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। 

কীভাবে ওই বালকের দেহ ওখানে এল তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত কিশোরের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার লক্ষীবাজার এলাকায়। মনে করা হচ্ছে, তাকে খুন করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে পাশের জেলায়। ইতিমধ্যেই মৃতের বাড়িতে খবর পাঠানো হয়েছে। জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকজন। কীভাবে ছেলেটির মৃত্যু হল, সত্যিই খুন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে নারায়ণগড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে।


```