Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৭ দিন পর উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার ৪১ জন! বাংলার তিন শ্রমিকের বাড়িতে অকাল দীপাবলি পালন

মঙ্গলবার বিকেল থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেন বাংলার তিন শ্রমিকের পরিবার-পরিজনরা।

১৭ দিন পর উত্তরকাশীর টানেল থেকে উদ্ধার ৪১ জন! বাংলার তিন শ্রমিকের বাড়িতে অকাল দীপাবলি পালন

শেষ আপডেট: 28 November 2023 23:37

দ্য ওয়াল ব্যুরো: টানা ১৭ দিনের বন্দিদশা থেকে মঙ্গলবার রাতে অবশেষে মুক্ত হয়েছেন ৪১ জন শ্রমিক। উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ভিতর থেকে এদিন এক এক করে শ্রমিকরা বেরিয়ে আসতেই স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেন দেশবাসীরা। ৪০০ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর মাত্র ৪০ মিনিটের মধ্যেই উদ্ধারকাজ শেষ করা হয়। আর সেই সুখবর পৌঁছতেই অকাল দীপাবলি পালন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া তিন শ্রমিকের বাড়ি ও পাড়ায়।

টানেলে আটকে থাকা তিন শ্রমিককে বাড়ি ফেরাতে মঙ্গলবারই উত্তরকাশীতে পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের তিন প্রতিনিধি দল। তবে কোচবিহারের মাণিক তালুকদার বা হুগলির পুরশুড়ার সৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিকের বাড়ি থেকে কেউ যাননি। তবে এদিন বিকেল থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেন। তাঁদের যেন ধীরে সুস্থে বের করে আনা সম্ভব হয়, ভগবানের কাছে সেই প্রার্থনাই করছিলেন পরিবার ও প্রতিবেশীরা।

এদিন টানা ১৭ দিন পর ছেলে সৌভিকের সঙ্গে কথা বললেন মা লক্ষ্মী পাখিরা। সৌভিকের বয়স ২৪ বছর। এদিন টানেল থেকে বেরিয়ে আসার পর তিনি নিজেই ফোন করেছিলেন। ফোন ধরেই মা বললেন, “চেকআপ করিয়েছ তো?” এরপর বেশ খানিকক্ষণ মা-ছেলের কথা হয় ফোনেই। পরে সংবাদমাধ্যমের সামনে সৌভিকের মা বললেন, “বুক থেকে একটা পাহাড় নেমে গেল যেন। ছেলের গলার আওয়াজ পেয়ে খুব ভাল লাগছে।”

পুরশুড়ারই বাসিন্দা জয়দেবের বয়স মাত্র ১৯। এখানে কাজ না পেয়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে চলে গিয়েছিল সে। এদিন টানেল থেকে বেরিয়েই মা’কে ফোন করেন তিনি। মা তপতী প্রামাণিক তখনও খানিকটা ঘোরের মধ্যে। উৎকণ্ঠা কেটে গেলেও ছেলেকে যতক্ষণ না কাছে পাচ্ছেন, ততক্ষণ হয়তো মনের জোর খুঁজে পাচ্ছেন না তিনি। ছেলে ফিরলেই তাঁকে মাছ-মাংস রেঁধে খাওয়াবেন বলে জানিয়েছেন তপতীদেবী।

এদিকে টানেল থেকে বেরিয়ে আসতেই মাণিক তালুকদারের বাড়িতে হাততালির জোয়ার ওঠে। ভিডিওকলে কথা হয় পরিবারের সঙ্গে। গ্রামের মহিলারা উলুধ্বনি দিতে শুরু করেন। বাবার সঙ্গে কথা বলে ১৭ দিন পর খানিক শান্তি পেলেন মাণিকবাবুর মেয়েও। ঘরের ছেলের মঙ্গল কামনায় কোচবিহারের এই পাড়া গাঁ-এ গত কয়েক রাত কেউই দু’চোখের পাতা এক করতে পারেননি। অবশেষে মঙ্গলবার রাতে তাঁদের সেই অপেক্ষার অবসান হল।


```