Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যে একের পর এক দুর্যোগ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, উত্তরে জারি কমলা সতর্কতা

টানা বৃষ্টি, ঝড়, ঘূর্ণাবর্তে নাজেহাল রাজ্য। দক্ষিণবঙ্গে চলছে হলুদ সতর্কতা, আর উত্তরে টানা ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। জানুন আপনার জেলায় কেমন আবহাওয়া থাকবে আগামী দিনগুলোতে।

রাজ্যে একের পর এক দুর্যোগ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, উত্তরে জারি কমলা সতর্কতা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 July 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার শুরুতেই রাজ্যে যেন থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টি থামছে না। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত আর মৌসুমি অক্ষরেখার দাপটে কার্যত দুর্যোগের মধ্যেই দিন কাটছে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে। দক্ষিণ থেকে উত্তর— কোথাও জলমগ্ন শহরাঞ্চল, কোথাও পাহাড়ি নদীতে ফুলে ফেঁপে ওঠা জলধারা।

আলিপুর আবহাওয়া দফতর স্পেশাল বুলেটিনে প্রকাশ করেছে, দক্ষিণবঙ্গে আরও দু’দিন দুর্যোগ চলবে। উত্তরবঙ্গে তা গড়াবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কিছু জেলায় আবার উঠেছে কমলা সতর্কতা, বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে।

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা উত্তর দিকে সরে এসেছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিধি, রাঁচি হয়ে সেই রেখা বয়ে গিয়েছে ডায়মন্ড হারবার ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এর ফলে রাজ্যে তৈরি হয়েছে সক্রিয় আবহাওয়া পরিস্থিতি।

শুক্রবার ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। শনিবারও একই সতর্কতা বহাল থাকবে হাওয়ার পূর্বাভাসে। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ— সব জেলায় সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সঙ্গীন। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত আটটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শনিবার, রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সে জন্যই কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার কিছুটা বিরতি মিললেও বাকি দিনগুলোয় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেখানে নতুন করে সতর্কতা জারি হয়নি।

দক্ষিণবঙ্গের বহু শহরে জল জমে তৈরি হয়েছে ট্রাফিক জ্যাম, নষ্ট হয়েছে নীচু এলাকার ঘরবাড়ি। নদীবাঁধগুলিতে বাড়ছে চাপ। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা থাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত চলবে। তবে মাঝে কিছু এলাকায় হালকা বিরতি মিললেও বৃহত্তর ছবি আপাতত দুর্যোগের দিকেই ইঙ্গিত দিচ্ছে।


```