Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩ই অগস্ট নতুন করে নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

১৩ই অগস্ট নতুন করে নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 August 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে বাল্মিকী নগর ও জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে গিয়েছে। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার কারণে গরম অনুভূত হবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। একই পূর্বাভাস বৃহস্পতিবার ও শুক্রবারও রয়েছে।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। অস্বস্তি বাড়বে আর্দ্রতার কারণে। আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রতিভারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভব। বৃহস্পতিবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যাবে। তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


```