Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

ছাতা নিয়ে বেরোতে হবে বুধবার, মিগজাউমের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা! গায়েব হবে ঠান্ডা

ছাতা নিয়ে বেরোতে হবে বুধবার, মিগজাউমের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা! গায়েব হবে ঠান্ডা

শেষ আপডেট: 29 November 2023 10:07

দ্য ওয়াল ব্যুরো: বুধের সকাল থেকেই আকাশ মেঘলা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনিয়েছে, তার জেরেই সূর্যের মুখ ঢেকেছে মেঘে। দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা বেড়েছে। বাতাসে হালকা শিরশিরানি যদিও রয়েই গেছে। কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেছে। শীতের পথে বাধা এখন ঘূর্ণিঝড়। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচ সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বাড়বে। আংশিক মেঘলা থাকবে আকাশ। 

আলিপুর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি-গভীর নিম্নচাপ ঘনীভূত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক।‌ এরপর গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হবে। তার প্রভাবেই গায়েব হবে শীত। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা বাড়বে। উপকূল সংলগ্ন জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। শীতের আমেজ অনেকটাই কমে যাবে। কলকাতায় ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে ভোরের তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ থাকবে, তবে নতুন করে বাড়বে না। পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে উঠে যাবে। 

উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিন চার দিন উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও আরও চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকবে। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা আছে।

কলকাতায়  রাতের তাপমাত্রা বাড়বে। দিনের তাপমাত্রা কমবে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য গরম অনুভূত হবে। আপাতত ২ দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহান্তে আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৩ থেকে ৯৩ শতাংশ। 


```