Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টি শুরু বুধবার থেকেই! ভাইফোঁটায় ভিজতে পারে এই দুই জেলা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই আরও ঘনীভূত হয়েছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে তা, তখন সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

বৃষ্টি শুরু বুধবার থেকেই! ভাইফোঁটায় ভিজতে পারে এই দুই জেলা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

শেষ আপডেট: 15 November 2023 09:44

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর পর খানিক হলেও মুক্তি মিলেছিল বৃষ্টির হাত থেকে। কালীপুজোও শুকনোই কেটেছে। উল্টে, তাপমাত্রা বেশ খানিক নেমে গেছে, হিমেল হাওয়ায় রীতিমতো শিরশিরে অনুভূতি। তবে হাওয়া অফিস আগেভাগেই জানিয়েছিল, নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভাইফোঁটা মিটলেই তার প্রভাবে বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। 

সেই পূর্বাভাস যে মিলতে চলেছে তা ভ্রাতৃদ্বিতীয়ার আকাশ দেখলেই স্পষ্ট। চড়া রোদ্দুরের বদলে খানিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বুধবারের আকাশে। আলিপুর সূত্রে খবর, আজ কলকাতায় বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। তবে হাওড়া এবং হুগলি জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই আরও ঘনীভূত হয়েছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে তা, তখন সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ক্রমশ উত্তর-পূর্বে এগিয়ে শুক্রবার সেটির অবস্থান হবে ওড়িশা উপকূলে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। 

১৯ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল ১৬ নভেম্বর দুই ২৪ পরগনা ভিজতে পারে নিম্নচাপের মাঝারি বৃষ্টিতে। বস্তুত, কাল থেকেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলিতে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 

১৭ থেকে ১৯ নভেম্বর বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমায়। ভিজবে পার্শ্ববর্তী জেলাগুলিও। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টি চলতে থাকবে এই তিন দিন। 

গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৩ ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিক। আজ বুধবার ভাইফোঁটার দিনেও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের ধারেকাছে। ভোর ও রাতের বাতাসে হিমেল ভাব থাকবে, ফলে শীত ভালই অনুভূত হবে।


```