Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

West Bengal Weather Today: ফিরে যেতে যেতে ফের নামল পারদ, উইকেন্ডে আবহাওয়া জমাবে শীতের আমেজ

আজকের আবহাওয়া (West Bengal Weather Today): আগামী সপ্তাহ থেকে আবার পারদ ঊর্ধ্বমুখী হবে। মাঘ মাসের শেষ ভাগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় ঘটতে পারে।

West Bengal Weather Today: ফিরে যেতে যেতে ফের নামল পারদ, উইকেন্ডে আবহাওয়া জমাবে শীতের আমেজ

ফিরছে শীত!

শেষ আপডেট: 7 February 2025 10:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এক রাতের ব্যবধানে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। শুক্রবার সকাল থেকে শহরজুড়ে হালকা শীতের আমেজ ফিরে এসেছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তে শীতের অনুভূতি ফিরে আসবে। তবে আগামী সপ্তাহ থেকে আবার পারদ ঊর্ধ্বমুখী হবে। মাঘ মাসের শেষ ভাগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বিদায় ঘটতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের তুলনায় পাঁচ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশের মধ্যে রয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমেছে। শনিবারের মধ্যে আরও কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় কুয়াশার দাপট থাকবে। রবিবার ও সোমবার পর্যন্ত সকালের দিকে শীতের আমেজ থাকবে, তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আজ হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে, রবিবার পর্যন্ত আবহাওয়া একই থাকবে, তবে মঙ্গলবার থেকে আবার পারদ ঊর্ধ্বমুখী হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। এর ফলে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ওড়িশা ও হিমাচল প্রদেশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে।


```