Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দক্ষিণে দাবদাহের দাপট, উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে মিলবে স্বস্তি

চলতি সপ্তাহে বিশেষ করে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ ও গরম হাওয়ার প্রভাব থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণে দাবদাহের দাপট, উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে মিলবে স্বস্তি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 April 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: বেলা যত বাড়ছে, ততই যেন গরম বেড়েই চলেছে। কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র অস্বস্তিকর আবহাওয়ায় নাভিশ্বাস উঠছে মানুষের। চলতি সপ্তাহে বিশেষ করে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ ও গরম হাওয়ার প্রভাব থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলায় শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিচ্ছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মালদা জেলাতেও। গরম ও জলীয়বাষ্পের কারণে সব জায়গায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।  

কলকাতার আবহাওয়াও ব্যতিক্রম নয়। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৮৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা শহরবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা, তবে তাতে যে গরম কমছে এমনটা নয়। 

আবহাওয়াবিদদের মতে, উত্তর বাংলাদেশ ও উত্তর-পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে, উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। পাশাপাশি, ছত্তিশগড় থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা বিদর্ভ, কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত।

এই পরিস্থিতির জেরে আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। মালদহ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে ভিনরাজ্যে অর্থাৎ অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, ঝাড়খন্ড, ওড়িশা ও বিহারে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। সপ্তাহান্তে কিছুটা স্বস্তির বার্তা থাকলেও তার আগে দক্ষিণবঙ্গবাসীকে তীব্র দাবদাহ এবং অস্বস্তিকর গরমে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


```