Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক, হাতেনাতে ধরা পড়ল ৫ পাচারকারী! বড় সাফল্য রাজ্য পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ৯ মে রাতের অন্ধকারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক হেরোইন। তবে, সেই খবর আগে থেকেই ছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (West Bengal task force caught red handed) কাছে। ফলে, হাত

পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক, হাতেনাতে ধরা পড়ল ৫ পাচারকারী! বড় সাফল্য রাজ্য পুলিশের

শেষ আপডেট: 10 May 2023 07:27

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ৯ মে রাতের অন্ধকারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক হেরোইন। তবে, সেই খবর আগে থেকেই ছিল পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (West Bengal task force caught red handed) কাছে। ফলে, হাতেনাতে ধরা পড়ল ৫ পাচারকারী (5 heroin smugglers)। ধৃতদের নাম, অজয় পাল, সাবির আহমেদ, সুজন শেখ, গোবিন্দ মণ্ডল এবং সারব শেখ। ধৃতরা বসিরহাট, নদিয়া, ক্যানিং, গাইঘাটা এবং মুর্শিদাবাদের বাসিন্দা।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সুকান্তপল্লীর মুন লাইট হোটেলের বিপরীতে উদ্ধার হয় আড়াই কেজি হেরোইন। পাশাপাশি, পাচারকারীদের কাছ থেকে চারটি গাড়ি এবং দুষ্কৃতীদের মোবাইলগুলি বাজেয়াপ্ত করেন টাস্ক ফোর্সের ভারপ্রাপ্ত অফিসার। জানা গেছে, ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া মাদক দ্রব্যগুলির বাজার মূল্য প্রায় ২ কোটি টাকারও বেশি।

মাদক পাচারের এই পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই খবর ছিল রাজ্য পুলিশের কাছে। ফলে, এই পাচারকারী দলকে ধরতে গোপন ফাঁদ পাতেন তাঁরা। সেই ফাঁদে পা-ও দেয় এই পাচারকারীর দল। এরপর সকলকে তল্লাশি করে উদ্ধার হয় মাদক। প্রসঙ্গত, একটি লাল রঙের মারুতি বৃজা এবং এবং সাদা রঙের মারুতি সুজুকি রয়েছে পুলিশের বাজেয়াপ্ত করা গাড়ির তালিকায়।

এর আগেও এই ভাবে অভিযান চালিয়ে মার্চ মাসে লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। মুর্শিদাবাদে চালানো হয়েছিল এই অভিযান। সেই সময়ে অবশ্য একজনকেই বমাল গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। সেই হিসেবে এই গ্রেফতারি আরও বড় সাফল্য রাজ্য পুলিশের এসটিএফের এই কথা বলাই যায়।

রাজভবনের পাশে বড় আগুন, মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন নবান্ন যাওয়ার আগে


```