Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৪৪ দিন ধরে কেন অধরা শাহজাহান? কারণ জানালেন রাজীব কুমার, দোষীদের শাস্তির আশ্বাস ডিজির

এখনও অধরা সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান। কেন তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে বারবার সুর চড়িয়েছেন বিরোধীরা।

৪৪ দিন ধরে কেন অধরা শাহজাহান? কারণ জানালেন রাজীব কুমার, দোষীদের শাস্তির আশ্বাস ডিজির

শেষ আপডেট: 17 February 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো: ৪৪ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান। কেন তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না, তা নিয়ে বারবার সুর চড়িয়েছেন বিরোধীরা। কিন্তু হন্যে হয়ে খুঁজেও তাঁর হদিশ পাচ্ছে না ইডি-পুলিশ। কেন শাহজাহানকে এতদিন গ্রেফতার করা গেল না এবার সেই ব্যাখ্যা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 

শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজীব কুমার। সেখানেই শেখ শাহজাহানের গ্রেফতারির প্রশ্নে ডিজির সাফ বক্তব্য ছিল, ''শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করেছে। তাহলে ইডি কেন তাঁকে গ্রেফতার করেনি?'' একইসঙ্গে সন্দেশখালিতে যে কোনও রকম অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দেন ডিজি। 

গত সপ্তাহে অশান্ত সন্দেশখালির পরিস্থিতি সামলাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপর হাইকোর্টের নির্দেশে গোটা সন্দেশখালি থেকে প্রত্যাহার করে ১৯ টি জায়গায় নতুন করে জারি হয় ১৪৪ ধারা। এদিকে এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে ডিজি জানান, সন্দেশখালিতে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন বন্ধপরিকর। এলাকাভিত্তিক পর্যালোচনা করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  সঙ্গে তিনি বলেন, ''যে সব এলাকায় ১৪৪-এর দরকার নেই, সেই সব জায়গায় এক-দু’দিনের মধ্যে ১৪৪ ধারা তোলার প্রক্রিয়া শুরু হবে।'

শনিবার শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। আদালতে এক মহিলার গোপন জবানবন্দির প্রেক্ষিতে সন্দেশখালির ২০ নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠকে সেকথা জানান রাজীব কুমার। সেই সঙ্গে এদিন ডিজি বলেন, ‘‘৮ ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালি থেকে কোনও অভিযোগ জমা পড়েনি। তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে, সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে।’’

গত কয়েকদিন ধরেই শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। গত ৯ ফেব্রুয়ারি তৃণমূল নেতা শাহজাহান শেখের এই দুই ঘনিষ্ঠের গ্রেফতারির দাবিতে লাঠিসোঁটা ঝাঁটা দিয়ে রাস্তায় প্রতিবাদ দেখান কয়েকশো মহিলা। অবশেষে এক সপ্তাহের মাথায় শনিবার দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ।


```