Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এবার নৈহাটিতে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল, গ্রেফতার ১৫

সংজ্ঞাহীন অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সুরজ চৌধুরী নামে বছর ২৮-এর যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এবার নৈহাটিতে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল, গ্রেফতার ১৫

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 November 2024 12:12

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে জেটিয়া এলাকার আবাসনে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। জানা যাচ্ছে, চোর সন্দেহেই তাঁকে মারধর করা হয়। ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে জেটিয়া থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই আবাসনে বিভিন্ন জিনিস চুরি যাচ্ছিল। অভিযোগ, গতকাল বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দেওয়া হয় সুরজ চৌধুরী নামে বছর ২৮-এর যুবককে। সংজ্ঞাহীন অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমরিয়াল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ফরাক্কায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেবনগরের গোপালনগর এলাকায়। 

পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম করিম শেখ (২৮)। কয়েকদিন ধরে ফরাক্কার মহাদেবনগর এলাকায় ঘন ঘন চুরির ঘটনা ঘটছিল। তাই আতঙ্কিত ছিলেন গ্রামবাসীরা। তাঁরা জানান, শুক্রবার গভীর রাতে যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। তাঁকে ওই ভাবে দেখে সন্দেহ হয় বাসিন্দাদের একাংশের। অভিযোগ ওঠে, এরপরেই তাঁকে পাকড়াও করে বেদম মারধর করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন করিম। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 


```