Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, দিতে হবে কি লেট ফি

দিন বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায় রেজিস্ট্রেশনের সময়সীমা আরও কিছুটা বাড়ানো হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে, তাদের লেট ফি দিতে হবে।

উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল, দিতে হবে কি লেট ফি

শেষ আপডেট: 10 November 2023 19:32

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বাড়ল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার অর্থাৎ ১০ তারিখই ছিল রেজিস্ট্রেশনের শেষ সময়। কিন্তু এদিন বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায় সেই সময় আরও কিছুটা বাড়ানো হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে, তাদের লেট ফি দিতে হবে।

প্রথমে ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সংসদ। কিন্তু তারপর আরও সপ্তাহখানেক রেজিস্ট্রেশন করার সময় বাড়ানো হয়। শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়ারা অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে পারবে ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ না করলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতেই পারবে না পরীক্ষার্থীরা!

সংসদ এর আগেই জনিয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক। সংসদ জানিয়েছিল, দ্রুত আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে পড়ুয়াদের। যদি না করা হয়, তবে পরীক্ষায় বসতে সমস্যা দেখা দিতে পারে। এমনকী বাতিলও হতে পারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা। গত ১৬ অক্টোবর থেকে আধার কার্ড আপডেট করার কাজ শুরু হয়েছিল। 

এদিনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশনের চেকলিস্ট প্রকাশ করার কথা ছিল ২০ নভেম্বর থেকে। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হল, তাই রেজিস্ট্রেশনের চেকলিস্ট প্রকাশ হবে ১ ডিসেম্বর। পরীক্ষার্থীরা অনলাইনেই নিজেদের রেজিস্ট্রেশন চেক করতে পারবে। রেজিস্ট্রেশন সংশোধনের সুযোগ থাকবে ১১ ডিসেম্বর পর্যন্ত। 

এদিকে, পরের বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে। যা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত।


```