
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 4 April 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য, শিল্পের পর এবার এবার বিদ্যুতেও (Electricity) সেরার শিরোপা পেল বাংলা। শুক্রবার টুইটে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
কার্যক্ষম দক্ষতার (PLF - প্ল্যান্ট লোড ফ্যাক্টর) ভিত্তিতে সম্প্রতি ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে। তাতে শীর্ষস্থানে তো বটেই দেশের সেরা দশের মধ্যে বাংলার আরও তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থান পেয়েছে।
এখবর জানিযে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "এবার বিদ্যুতেও আমরা দেশে সেরার শিরোপা পেলাম। কর্মীদের নিরন্তর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। কাজের মাধ্যমে নিজেদের সেরাটা বের করে আনার জন্য এবং রাজ্যকে গর্বিত করার জন্য অভিনন্দন!!"
টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৪-২৫ সালের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (CEA) WBPDCL-এর সাঁওতালদিহ তাপবিদ্যুৎ কেন্দ্রকে (PLF ৯৪.৩৮%) দেশের সেরা (প্রথম স্থান) কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে।
We are the Best, yet again!!
— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2025
The Central Electricity Authority (CEA), Ministry of Power, Govt. of India, has just announced the annual ranking of all the 201 thermal power plants in the country, based on operational efficiency (PLF - Plant Load Factor) parameters.
For 2024-25,…
এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র (PLF ৯৩.৩%), চতুর্থস্থানে সাগরদিঘি (PLF ৯০.৮৬%) এবং নবম স্থানে ব্যান্ডেল (PLF ৮৯.৬২%) তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনেও দেশের সেরা কোম্পানিগুলিকে (NTPC, DVC, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার) ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে WBPDCL (মোট PLF 88.9% সহ)।শনা এবং সহায়তার কারণে এটি সম্ভব হয়েছে।
প্রসঙ্গত মার্চের শেষে আইসিএমআরের প্রকাশিত তালিকা অনুযায়ী পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসাবে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিক্যাল কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম। অর্থাৎ সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরিখে শীর্ষে বাংলার দুই সরকারি মেডিক্যাল কলেজ।
তার কিছু দিন আগেই কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী অসংগঠিত ক্ষেত্রে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উৎপাদন শিল্পে দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে বাংলা। এবার বিদ্যুতেও সেরার তকমা এল পশ্চিমবঙ্গে।