Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জঙ্গিদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ, এখানে মুসলিম লিগ-২ সরকার চলছে: শুভেন্দু অধিকারী

গত কয়েক দিনে কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকা থেকে জঙ্গি সন্দেহে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জঙ্গিদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ, এখানে মুসলিম লিগ-২ সরকার চলছে: শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 24 December 2024 13:31

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দিনে কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকা থেকে জঙ্গি সন্দেহে একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গত কয়েকমাস ধরে বাংলাদেশে চলতে থাকা হিংসার আবহে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে।

এমন পরিস্থিতিতে জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে বড় অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কথায়, "পশ্চিমবঙ্গে মুসলিম লিগ -২ সরকার চলছে। এদের জন্যই রাজ্য জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। জঙ্গিবাদ মৌলবাদ বাঁচিয়ে রেখেছে মমতা বন্দ্যোেপাধ্যায়ের সরকার।"


কোন পথে, কীভাবে জঙ্গিরা রাজ্যে ঢুকছে এ নিয়েও বড় অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, "জলপথে মৎস্যজীবীদের সঙ্গে মিশে স্থলভাগে নেমে বাসন্তী এক্সপ্রেস হয়ে রাজ্যে ঢুকছে জঙ্গিরা।"

এ ব্যাপারে পুলিশ কেন নিষ্ক্রিয় তা নিয়েও বড় ব্যাখ্যা শুনিয়েছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, "এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুঠ করতে ব্যস্ত। ফলে জঙ্গি ঢুকলেও ওদের কোনও মাথা ব্যাথা নেই। যে কারণে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে।"

২০২২ বারুইপুরের ভাড়া বাড়ি থেকে লাল্টু শেখ ও আব্দুল মান্নানকে গ্রেফতার করেছিল পুলিশ। এরাজ্যে ঢোকার পর নামও বদলে ফেলেছিল জঙ্গিরা। তাদের কাছ থেকে আধার কার্ড ও ১৭টা ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার অভিযোগ, "নামের সঙ্গে শেখ বা মান্নান ছোঁয়া থাকলে গ্রেফতার করা তো দূরের কথা মাথায় হেলমেটও লাগবে না! কারণ, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে রাজনীতি করতেই ব্যস্ত তৃণমূলের সরকার।" 

জঙ্গি প্রসঙ্গে এদিন বিধানসভার বাইরে এভাবেই শাসকদলকে কাঠগোড়ায় তুলেছেন বিরোধী দলনেতা। এখন দেখার এ ব্যাপারে শাসকদল কী বলে।


```