Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রবি-গ্রাসে ২৫ সালের ৮ ছুটি,তবে পুজোপার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি দিল নবান্ন

২০২৫ সালেও এমনই মিশ্র ফল দেখা যাচ্ছে। ৮টি ছুটির দিন পড়েছে রবিবার।

রবি-গ্রাসে ২৫ সালের ৮ ছুটি,তবে পুজোপার্বণ মিলিয়ে সরকারি কর্মচারীদের ৪৬ দিন ছুটি দিল নবান্ন

নবান্ন

শেষ আপডেট: 22 November 2024 21:57

দ্য ওয়াল ব্যুরো:অনেক সময়েই দেখা যায়, বহু প্রতীক্ষিত সব ছুটির দিন পড়েছে রবিবার। সরকারি-বেসরকারি কর্মচারীদের তা নিয়ে আফসোসের শেষ থাকে না। আবার অনেক সময়ে দেখা যায়, বেছে বেছে ছুটি পড়েছে শুক্রবার। মানে লং উইকেন্ডের গল্প। অনেকেই হিসাব করে তখন টুক করে ঘুরে আসার টিকিট কেটে রাখেন। 

২০২৫ সালেও এমনই মিশ্র ফল দেখা যাচ্ছে। ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। যেমন স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রাম নবমী, মহরম, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী। 

এমনিতে সরকারি কর্মচারীদের ছুটি দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ। তাই সরস্বতী পুজো রবিবার পড়লেও সোমবারও ছুটি দেওয়া হয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মদিন বা মহালয়া বা ভানুভক্তের জন্মদিনের জন্য তেমন উপায় নেই। তাই সেই সব ছুটি আগামী বছর মার যাবে। 

কিন্তু এতে অবশ্য হতাশ হওয়ার কিছু নেই। ২০২৫ সালে এনআই অ্যাক্টে ছুটি রয়েছে ২৫ দিন। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হল। 

এছাড়াও রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দেবে। সেই তালিকাও নিচে দেওয়া হল। অর্থাৎ মোট ৪৭ দিনের ছুটি পাকা রয়েছে। মানে হিসাব মতো অধিকাংশ শনি ও রবিবার বাদ দিয়ে আরও প্রায় দেড় মাস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দুর্গা পুজোর সময়ে চতুর্থী তথা ২৬ সেপ্টেম্বর থেকে টানা ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

২০২৫ সালের লং উইকেন্ড (long weekend of 2025)

আগামী বছর লম্বা উইকেন্ড তথা টানা তিন দিন ছুটির সুযোগ রয়েছে বেশ কয়েকটি। যেমন ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে রবিবার। তার পর সোমবারও ছুটি দিয়েছে সরকার। মানে শনি থেকে সোম টানা তিন দিনের ছুটি পাওয়া যাবে। তা ছাড়া ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবে বরাতের জন্য শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ছুটি থাকবে। দোলযাত্রা ১৪ মার্চ শুক্রবার। ফলে তখনও টানা তিন দিন ছুটি পাওয়া যাবে। ইদ উল ফিতরের ৩১ মার্চ সোমবার ছুটি থাকবে। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনের জন্য ১৪ এপ্রিল সোমবার ছুটি থাকবে। গুড ফ্রাইডের জন্য ১৮ এপ্রিল শুক্রবার ছুটি থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের জন্য ৯ মে শুক্রবার ছুটি থাকবে সরকারি অফিস কাছারি। বুদ্ধ পূর্ণিমায় ১২ মে সোমবার ছুটি। ইদুজ্জোহার জন্য ৬ জুন শুক্রবার ও রথযাত্রার জন্য ২৭ জুন শুক্রবার ছুটি থাকবে। ১৫ অগস্ট শুক্রবার ছুটি থাকবে। আবার ৫ সেপ্টেম্বর ফতেহা দোহাজ দাহামের জন্য শুক্রবার ছুটি থাকবে। লক্ষ্মী পুজো ৬ অক্টোবর ও কালীপুজো ২০ অক্টোবর দুদিনই পড়েছে সোমবার। অর্থাৎ হিসাব মতো ২০২৫ সালে বেশ কয়েকটি লম্বা সপ্তাহান্ত পাওয়া যাবে। যে সময়কে কাজে লাগিয়ে কাছে পিঠে ঘুরে আসতে পারবেন সরকারি কর্মচারীরা।


```