Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

পুজোয় বাংলায় গান লিখলেন রাজ্যপাল, চতুর্থীর সন্ধেয় গাইলেন শিল্পী

পুজোয় এবার বাংলায় গান লিখলেন বোস, পরিবেশিত হল চতুর্থীর সন্ধেয়।

পুজোয় বাংলায় গান লিখলেন রাজ্যপাল, চতুর্থীর সন্ধেয় গাইলেন শিল্পী

শেষ আপডেট: 18 October 2023 21:20

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, সঙ্গীতর্চচায় এ যাবৎ কালে পিছিয়ে নেই কেউই। মুখ্যমন্ত্রী অনেক দিন ধরেই বাঁধেন গান, লিখেছেন কবিতাও। সম্প্রতি গুজরাতি ভাষায় গান লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সঙ্গীতর্চচার পারদর্শীতায় নজির রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চর্তুথীতে কলাক্রান্তির উদ্বোধনে পরিবেশিত হল সেই গান ।

কলাক্রান্তি উপলক্ষ্যে বাংলায় একাধিক গান লিখেছেন রাজ্যপাল। যার মধ্যে প্রথম গানটি এদিনের অনুষ্ঠানে গাইলেন শিল্পী শান্তনু রায়চৌধুরী। দ্বিতীয় গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। বুধবারের অনুষ্ঠানে রাজ্যপালের সামনেই তাঁর লেখা গান গেয়ে শোনান শিল্পী। নিজের রচিত গান শান্তনু রায়চৌধুরীর কণ্ঠে শুনে বিভোর হয়ে যান বোস। 

শুধু বাংলায় গান লেখা নয়, মিশন কলাক্রান্তি অনুষ্ঠানের সূচনাও এদিন বাংলাতেই কথা বললেন বোস। বাংলার সাংবিধানিক প্রধান পরিষ্কার বাংলা ভাষায় বলে উঠলেন , “বাংলার ভাই ও বোনেরা, আমি কলাক্রান্তির সূচনা করছি।


উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দুর্গাপুজোর মরশুমে রাজভবন থেকে  দুর্গাভারত সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। চর্তুথীর সন্ধ্যায় সেই দুর্গাভারত সম্মানও দেওয়া হয়। এদিন দুর্গাভারত পরম সম্মান পেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকেও দুর্গাভারত পরম সম্মান দেওয়া হয়। চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য এই সম্মানের তালিকায় ছিল ইসরো। এছাড়া রাজভবনের এই সম্মান পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও


```