Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেড় মাস পর স্কুল খুললেও কমল না গরম, পর্ষদকে ক্লাসের সময় বদলের পরামর্শ দিল রাজ্য সরকার

তীব্র গরমে স্কুলের সময় বদলের পরামর্শ দিল রাজ্য

দেড় মাস পর স্কুল খুললেও কমল না গরম, পর্ষদকে ক্লাসের সময় বদলের পরামর্শ দিল রাজ্য সরকার

পর্ষদকে ক্লাসের সময় বদলের পরামর্শ দিল রাজ্য সরকার (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 12 June 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো: একে তাপমাত্রা উর্দ্ধমুখী, দোসর আপেক্ষিক আর্দ্রতা। ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের বিরাম নেই। এরই মধ্যে রাজ্যে গরমের ছুটির পর গত ১০ জুন খুলেছে স্কুল। তাই এই তীব্র গরমে স্কুলের সময় বদলের পরামর্শ দিল রাজ্য। এই মর্মে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।

রাজ্যের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। তবে সময় পরিবর্তন হলেও পঠনপাঠন এবং মিড ডে মিল পরিষেবা যাতে ঠিক থাকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে। 

দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে এই বছর তড়িঘড়ি ঢুকেছে বর্ষা। টানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের একাধিক জেলা। তাই রাজ্যের সমস্ত স্কুলের ক্ষেত্রে নয়, স্থানীয় প্রয়োজন অনুযায়ী স্কুলের সময় পরিবর্তনের সুপারিশ করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে যে সব জায়গায় তাপপ্রবাহ চলছে সেখানে বেলার পরিবর্তে সকালের দিকে ক্লাস করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 তীব্র গরমের কারণে চলতি বছরে নির্দিষ্ট সময়ের আগেই স্কুলে গরমের ছুটি পড়ে গেছিল। কিন্তু সেই ছুটির পরে যখন স্কুল খুলল, তখনও গরম কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে দেড় মাস বাদে বিভিন্ন স্কুল খুললেও পড়ুয়াদের উপস্থিতি তেমন নেই। স্কুল খোলার পর দু’দিন কোনও স্কুলে ৪০ শতাংশ, কোথাও ৩০ শতাংশ কোথাও ২০-২৫ শতাংশ পড়ুয়া  ক্লাসে অনুপস্থিত রয়েছে। ভ্যাপসা গরম থেকে পড়ুয়াদের খানিকটা স্বস্তি দিতে নানা স্কুল নিজেদের মতো কিছু পদক্ষেপও নিয়েছে। আর এবার পড়ুয়াদের সুবিধায় স্কুলের সময় বদলের পরাদর্শ দিল রাজ্য সরকার।


```