Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়াল রাজ্য, ফেব্রুয়ারিতে বাজেটে ঘোষণা হয়েছিল

গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার।

ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়াল রাজ্য, ফেব্রুয়ারিতে বাজেটে ঘোষণা হয়েছিল

সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 24 June 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। চলতি বছরের বাজেটে ঘোষণা মাফিক তাঁদের বেতন বাড়াল রাজ্য। বিজ্ঞপ্তি দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর বিষয়েও জানিয়েছে নবান্ন।

গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পেতে চলেছে, বাজেটে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণাই বাস্তবায়িত হল। ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের দৈনিক মজুরি বাড়াল রাজ্য সরকার।

সোমবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন। সেই ভাতাই বেড়ে এবার হয়েছে ৩৭৮ টাকা।

চলতি বছরের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়। সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের এইসব কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২ থেকে ৩ লক্ষ টাকা পেতেন। তা বাড়িয়েও করে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। এই খাতে সরকার অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। 

প্রসঙ্গত, ভিলেজ পুলিশ পদে চাকরির আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হয় এবং ২০ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হয় বয়স। জেলা পুলিশই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাধারণত গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের কাজ করতে হয় ।


```