Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাজ্যের দুগ্ধ সংস্থা পেল আন্তর্জাতিক সম্মান, ‘সুন্দরীনি’ নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী এই দুগ্ধ সংস্থার সঙ্গে যুক্ত।

রাজ্যের দুগ্ধ সংস্থা পেল আন্তর্জাতিক সম্মান, ‘সুন্দরীনি’ নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 October 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে আরও এক সাফল্য পেল রাজ্য সরকার। প্যারিসে আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন স্বীকৃতি দিয়েছে রাজ্যের ডেয়ারি সংস্থা 'সুন্দরীনি'কে। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী এই দুগ্ধ সংস্থার সঙ্গে যুক্ত। ‘সুন্দরীনি’ নামের এই দুগ্ধ সমবায় সংস্থা সুন্দরবন এলাকার মহিলাদের জীবন কার্যত বদলে দিয়েছে বলেই দাবি করে রাজ্য সরকার। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ২ হাজার লিটার দুধ উৎপাদন করে এই সংস্থা এবং দক্ষিণ ২৪ পরগনার প্রায় সাড়ে ৪ হাজার মহিলা এই সংস্থার সঙ্গে যুক্ত। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমরা সুন্দরবনের মহিলাদের সাফল্যে উচ্ছ্বসিত। সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত মহিলা এবং আধিকারিকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি।'' একই সঙ্গে তিনি এও জানান, শুধু ২০২৩-২৪ অর্থবর্ষে ‘সুন্দরীনি’র আয় ছিল ৪ কোটি টাকা। দুধ উৎপাদনের পাশাপাশি প্রতিদিন এই সংস্থা উৎপন্ন করে প্রায় ২৫০ কেজি দুগ্ধজাত পণ্যও। 

মমতা এও জানিয়েছেন, আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে 'সুন্দরীনি'কে। গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা। 


```