Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখবেন হিংসা কবলিত এলাকা, রয়েছে প্রশাসনিক বৈঠকও

সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী সুবিধা তুলে দেবেন বলে জানা যাচ্ছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।

সোমবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, ঘুরে দেখবেন হিংসা কবলিত এলাকা, রয়েছে প্রশাসনিক বৈঠকও

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল চিত্র

শেষ আপডেট: 5 May 2025 09:07

দ্য ওয়াল ব্যুরো: আজ, সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই সুতি, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি। সূত্রের খবর, হিংসা কবলিত এলাকায় গিয়ে কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। সেই সঙ্গে তুলে দেবেন আর্থিক ক্ষতিপূরণ।

সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এবং রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে মুখ্যমন্ত্রী সুবিধা তুলে দেবেন বলে জানা যাচ্ছে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যাবেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন এবং তাঁদের হাতে তুলে দেবেন সহায়তা।

ওয়াকফের প্রতিবাদে এপ্রিলে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। মৃত্যু হয় তিনজনের। এই ঘটনায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর উপস্থিতির দাবি উঠছিল এলাকায়। পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ওই আবহেই জানিয়ে দিয়েছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে তিনি ধুলিয়ান ও সামশেরগঞ্জে যাবেন এবং অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের সঙ্গে দেখা করবেন। 

ওই একই সভায় তিনি ঘোষণা করেছিলেন, যাঁদের ঘরবাড়ি পুড়েছে, তাঁদের জন্য রাজ্য সরকারের আবাসন প্রকল্পে ঘর নির্মাণ করে দেওয়া হবে। 

মুখ্যমন্ত্রী যাবেন, ফলে জেলা প্রশাসনের তরফে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোন প্রকল্পের উদ্বোধন হবে এই সফর চলাকালীন, কোথায় শিলান্যাস হবে এবং কী কী সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে – এই নিয়ে প্রশাসনিক বিভাগগুলি প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। 

এদিকে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের দিন অর্থাৎ রবিবার ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেন। কিছুদিন আগে তিনি মুর্শিদাবাদ গেছিলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তবে, মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেরদিন মুর্শিদাবাদ নিয়ে রিপোর্ট দেওয়ায় তুঙ্গে বিতর্ক।

শুধু এটাই নয়, মুখ্যমন্ত্রীর সফরের আগে সামশেরগঞ্জ থানার অপসারিত ওসি শিবপ্রসাদ ঘোষ ও তৎকালীন সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকে সাসপেন্ড করেছেন জঙ্গিপুরের পুলিশ সুপার। ওয়াকফ অশান্তির পর তাঁদের ক্লোজ করা হয়েছিল। শনিবার সাসপেন্ড করা হয়। সেই নিয়েও রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাওয়ার পর রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, সেটাই দেখার।


```