Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোতে ফিরে আসুন, দুর্গাপুজো আমাদের সেরা উৎসব, উৎসবে ফিরে আসুন: মমতা

মমতা বলেন, তদন্ত এখন সিবিআইয়ের হাতে। ওরা বিচার দেবে।

পুজোতে ফিরে আসুন, দুর্গাপুজো আমাদের সেরা উৎসব, উৎসবে ফিরে আসুন: মমতা

উৎসবে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 September 2024 15:37

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাস ধরে রাজ্যসহ দেশজুড়ে আন্দোলন চলছে। এদিকে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর হাতে গোনা কয়েকটি দিন বাকি। যে উৎসবে বাঙালির মনপ্রাণ দুলে ওঠে, এবার সেই উৎসবে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে পুজো সংক্রান্ত প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, তদন্ত এখন সিবিআইয়ের হাতে। ওরা বিচার দেবে।

ওরা যাতে ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করে তা দেখুক। তবে এবার পুজোটা ভালো করে দেখতে হবে। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর বেশ কয়েকটি পুজো কমিটি সরকারি অনুদানের টাকা নিতে অস্বীকার করেছে। অন্যদিকে, রাজ্যজুড়ে অশৌচ পালনের দাবিতে অনেকে উৎসব বয়কটের আওয়াজ তুলছেন।

এই অবস্থায় মমতার দাবি, পুজোটা ভালো করে দেখতে হবে। মমতা বলেন, ডাক্তারদের সমস্ত দাবি মানা হয়েছে। সেইদিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। দুজনকে আমরা সাসপেন্ড করেছি। তা সত্ত্বেও যারা কুৎসা করছে, তারা কী চায়! তারা বিচার চায় নাকি ঘুলিয়ে দিতে চায়।

মমতা বলেন, এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিবলোকের রুজি-রোজগার হয়। মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন। সারা দেশ থেকে অনেক মানুষ আসেন। তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়।  মমতা জোর দিয়ে বলেন, ধর্ম যার যার, মনে রাখবেন উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনও ভুলভ্রান্তি, অপপ্রচার, কুৎসা, ষড়যন্ত্র না হয়।

কিছু প্রচারমাধ্যমকে নিশানা করে মমতা আরও বলেন, তারা ভুলে গেছে বাংলায় একটা উৎসব আসছে। এই সময় কিছু গরিবমানুষ করে খায়। ঢাকি থেকে হকার এই সময় অনেক টাকার ফ্লো হয়। অনেকে চাইছে অর্থনৈতিক ধ্বংস করতে।  সে বিষয়ে উৎসবের মরশুমে সতর্ক থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, সিপিএম আমাকে শারীরিক নির্যাতন করেছে, আর বিজেপি আমাকে মানসিক নির্যাতন করছে।


```