Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বুধবার রাজ্য বাজেট, প্রাপ্য ডিএ-র দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, নাহলে বৃহত্তর আন্দোলন

৩৯ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ করার দাবিতে ফের তারা জোরদার লড়াইয়ের পথে।

বুধবার রাজ্য বাজেট, প্রাপ্য ডিএ-র দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, নাহলে বৃহত্তর আন্দোলন

সংগ্রামী যৌথ মঞ্চ

শেষ আপডেট: 11 February 2025 23:49

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ অবিলম্বে দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে লোক নিয়োগ করার দাবিতে ফের তারা জোরদার লড়াইয়ের পথে। নবান্নের বিরুদ্ধে লড়াইয়ে এবার দুয়ারে অবস্থান কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের।

চলতি মাসের ২২ থকে ২৪ তারিখ, তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ করার পরিকল্পনা করেছে তারা। ২৭ তারিখ মহামিছিলও করার কথা বলা হয়েছে। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল যাবে শহিদ মিনার পর্যন্ত। তারপরই সেখানে হবে অবস্থান বিক্ষোভ। 

বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিকে সামনে রেখে সপ্তাহ দুয়েক আগেও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনের ৭৪৭ দিন পেরিয়ে গেছে। এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মেনে একবার মাত্র কথা বলা ছাড়া তাঁদের আর কোনও দাবি পূরণ করেনি সরকার, এমনটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। রাত পোহালেই রাজ্য বাজেট। ফলে বকেয়া ডিএ নিয়ে আর কী বলছে সংগ্রামী যৌথ মঞ্চ? 

এক আন্দোলনকারীর মতে, মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের এই একটাই আবদার ৩৯ শতাংশ বকেয়া ডিএ। এটা মেনে নিতেই হবে। তিনি বলেন, 'আমরা আশা নিয়ে এখনও বসে আছি। ৭৪৭ দিন হয়ে গিয়েছে। ফলে আশা এবার নিরাশায় পরিণত হচ্ছে। বাজেটে উনি কী করবেন, তা কেউ জানে না। তবে মুখ্যমন্ত্রী আমাদের মানুষ ভেবে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ যদি দেন, তাহলেও আমরা অনেকটা খুশি হব।'

আরেক সদস্য বলেন, 'আমি চাইব, যাতে খুব শীঘ্রই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এটা আগামী প্রজন্মের কথা ভেবেই বলা। কারণ যে হারে সরকারি কর্মচারীদের চাকরি গিয়ে শূন্যস্থান তৈরি হয়েছে, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব চাকরি দেওয়া হোক। তাছাড়া ৩৯ শতাংশ ডিএ আমার পাওনা। অন্য সমস্ত রাজ্য দিচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকব?'

অন্য এক সদস্য দ্য ওয়ালকে বলেন, 'গোটা রাজ্য দেখছে সরকারি কর্মচারীরা রাস্তায় দিনের পর দিন বসে রয়েছে। কেন আমাদের রাস্তায় বসতে হবে? কেন ছেলে মেয়েদের রাস্তায় নামতে হবে তাঁদের ন্যায্য চারকির জন্য? কেন কোনও কর্মসংস্থান হবে না? মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, কেন সবাইকে রাস্তায় বসিয়ে দিয়েছেন? কেন কোনও দাবি মানছেন না? এভাবে চলতে থাকলে আমাদের আন্দলোন আরও বৃহত্তর হবে।'


```