Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইলে ‘না’, বেঁধে দেওয়া হল স্কুলে আসার সময়সীমাও! শিক্ষকদের মানতে হবে কড়া নিয়ম

আর কোনওরকম ফাঁকিবাজি বরদাস্ত হবে না। এবার স্কুলের শিক্ষকদের জন্য কড়া নিয়ম চালু হতে চলেছে।

মোবাইলে ‘না’, বেঁধে দেওয়া হল স্কুলে আসার সময়সীমাও! শিক্ষকদের মানতে হবে কড়া নিয়ম

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 December 2024 21:17

দ্য ওয়াল ব্যুরো: আর কোনওরকম ফাঁকিবাজি বরদাস্ত হবে না। এবার স্কুলের শিক্ষকদের জন্য কড়া নিয়ম চালু হতে চলেছে। আগের মতো যখন ইচ্ছে তখন স্কুলে আসা চলবে না। জানা যাচ্ছে, ২০২৫ সালের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানেই সবকিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে। 

তবে দুটি বিষয় একেবারেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। একটি হল, স্কুলে মোবাইল ফোনের ব্যবহার ও নির্দিষ্ট সময়ে শিক্ষক-শিক্ষিকাদের হাজিরার বিষয়টি নির্দিষ্ট করা। এছাড়া ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের নির্দেশিকা নিয়ে শিক্ষক মহলে বিভ্রান্তি ছড়িয়েছে বলে খবর। 

আচমকা কেন এমন সিদ্ধান্ত?

বেশিরভাগ সময় দেখা যায় স্কুল চলাকালীন শিক্ষক শিক্ষিকারা মোবাইলে ব্যস্ত। এ বিষয়ে বারবার বলার পরেও লাভ কিছুই হয়নি। তবে এবার নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে ক্লাসে ও ল্যাবে মোবাইল ব্যবহার করা যাবে না। আর পড়াশোনার সুবিধার জন্য ক্লাসে মোবাইল ব্যবহার করতে হলে সেটা প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে করতে হবে।  

এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের প্রার্থনা শুরু হবে সকাল ১০টা বেজে ৪০ মিনিটে। তারপর কোন শিক্ষক-শিক্ষিকা ঢুকলেই নামের পাশে লেট মার্ক পড়বে।  

নির্দেশিকায় পরিষ্কার লেখা হয়েছে, স্কুলে আসতে ১১টা ১৫-এর বেশি হলে সেদিন তাঁর ছুটি হিসাবে ধরে নেওয়া হবে। এমনকী বিকেল সাড়ে ৪টে পর্যন্ত শিক্ষকদের স্কুলে থাকতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। 

পর্ষদের এমন নির্দেশ সামনে আসলে কিছুটা বিভ্রান্তিও ছড়িয়েছে শিক্ষকমহলে। তাঁদের প্রশ্ন, শনিবার হাফ ছুটি বা অন্য কোনও দিন যদি নির্ধারিত সময়ের আগে ছুটি হয়ে যায় তাহলে কী একই নিয়ম মানতে হবে?


```