বিধানসভা ভোটের আবহে (West Bengal Assembly Election 2026) রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। তারই মধ্যে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র, অর্থাৎ ফর্ম-৬ (Form 6)।

শেষ আপডেট: 1 April 2026 16:30
দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে যে প্রার্থী করতে পারে বিজেপি সেই খবর দ্য ওয়ালেই সবার আগে প্রকাশ হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ-নিতিন নবীনরা। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন (Suvendu Adhikari’s Bhabanipur Nomination) পেশ করার কর্মসূচিতেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।