Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

পঞ্চম তালিকায় ৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা, বিক্ষোভের জেরে তিন কেন্দ্রে প্রার্থীও বদলাল বিজেপি!

শনিবার রাতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পাঁচ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। এই তালিকাতেই তিন কেন্দ্রে সংশোধিত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

পঞ্চম তালিকায় ৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা, বিক্ষোভের জেরে তিন কেন্দ্রে প্রার্থীও বদলাল বিজেপি!

৫ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 April 2026 22:19

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পাঁচ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি (BJP Candidate List)। এই তালিকাতেই তিন কেন্দ্রে সংশোধিত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

কৃষ্ণনগর উত্তরে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী অনুপম বিশ্বাস, দম দম উত্তরে সৌরভ সিকদার, মধ্যমগ্রামে অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই পাঁচ আসনে প্রার্থী দিল বিজেপি।  

এছাড়া, বসিরহাট উত্তর, বিষ্ণুপুর, বেহালা পূর্ব- এই তিন কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তবে পঞ্চম তালিকায় সেখানে মুখ বদল করল পদ্ম শিবির

বসিরহাট উত্তরে কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুরে অভিজিৎ সর্দার, বেহালা পূর্বে শঙ্কর  সিকদার- নতুন করে এই তিন কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়েছে বিজেপি।

প্রার্থী তালিকা ঘোষণার পরই কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে বিজেপির পার্টি অফিসে। সেই বিক্ষোভের মুখে পড়েই গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থী বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের।

গত ১৫ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম দফায় ১৪৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। এরপর দফায় দফায় মোট পাঁচটি তালিকা বেরোল। 

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুদ'ফায় বিধানসভা নির্বাচন  (West Bengal Assembly Election 2026) হবে। ফল ঘোষণা আগামী ৪ মে। 


```