Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমনকে খতম করবই! সাক্ষাৎকারে বললেন গ্যাংস্টার গোল্ডি ব্রার

দ্য ওয়াল ব্যুরো: হুমকি চিঠি, ই-মেল আসছিল বহু আগে থেকেই। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলিউড অভিনেতা সলমন খান। সেই ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণইয়ের নাম উঠে এসেছিল। এবার কানাডা থেকে বিস্ফোরক সেই গোল্ডি। সর্বভা

সলমনকে খতম করবই! সাক্ষাৎকারে বললেন গ্যাংস্টার গোল্ডি ব্রার

শেষ আপডেট: 26 June 2023 16:03

দ্য ওয়াল ব্যুরো: হুমকি চিঠি, ই-মেল আসছিল বহু আগে থেকেই। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলিউড অভিনেতা সলমন খান। সেই ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণইয়ের নাম উঠে এসেছিল। এবার কানাডা থেকে বিস্ফোরক সেই গোল্ডি। সর্বভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গোল্ডি দাবি করেছে, তার এবং তার দলের লোকজনের হাতে মরতেই হবে সলমনকে (Goldy Brar Salman Khan)।

‘আমরা ওকে মারবই, অবশ্যই মারব! ভাই সাহেব (লরেন্স) বলেছেন, উনি ক্ষমা চাইবেন না। বাবা তখনই করুণা করবেন যখন তিনি করুণা অনুভব করবেন,’ দাবি গোল্ডির। অভিযোগ, এই গোল্ডি গত বছর মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। দীর্ঘদিন ধরে কানাডায় লুকিয়ে রয়েছে গোল্ডি। সেখানে বসে ভারতে একাধিক হামলার ঘটনা পরিচালনা করেছে গোল্ডি ওরফে সতিন্দরজিৎ সিং। গত মাসে কানাডা সরকার তাকে দেশের ২৫ জন ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের মধ্যে একজন বলে চিহ্নিত করেছে। 

গোল্ডি আরও দাবি করেছে, ‘আমরা আগেই বলেছি, এটা শুধু সলমন খানের বিষয় নয়। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা আমাদের সমস্ত শত্রুদের শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাব। সলমন খান আমাদের টার্গেট, এতে কোনও সন্দেহ নেই। আমরা চেষ্টা করবই, আর যখন সফল হব, তখন জানতে পারবেন।'

উল্লেখ্য, গত মার্চ মাসে সলমন খানকে হুমকি ই-মেল পাঠানোর অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বই পুলিশ। সলমন খানের ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত গুঞ্জালকারকে পাঠানো সেই ই-মেলে বলা হয়েছিল, গোল্ডি ব্রার সলমনের সঙ্গে কথা বলতে চায়। লরেন্স বিষ্ণইয়ের সাক্ষাৎকারের প্রসঙ্গও উত্থাপন করা হয়েছিল।

রোহিত গর্গ নামে একজন প্রশান্ত গুঞ্জালকারকে ওই হুমকি ই-মেলটি পাঠিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, ‘গোল্ডি ব্রার আপনার বসের (সলমন খান) সঙ্গে কথা বলতে চান। তিনি নিশ্চয়ই (বিষ্ণইয়ের) সাক্ষাৎকারটি দেখেছেন। যদি না দেখে থাকেন তবে তাঁকে অবশ্যই দেখান। তিনি যদি এই অশান্তি বন্ধ করতে চান, তাহলে ওঁকে (গোল্ডি ব্রারকে) কথা বলতে দিন। তিনি যদি মুখোমুখি কথা বলতে চান, তাহলে আমাদের জানান। এবার আমরা আপনাকে সময় মতো জানিয়েছি। পরের বার আপনার আর অবাক হওয়া ছাড়া কিছু করার থাকবে না।’

এরপরেই সলমনের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই এফআইআরে গোল্ডির পাশাপাশি লরেন্সের নামও রাখা হয়েছিল। গোল্ডি গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ সহযোগী হিসেবেই পরিচিত।

বৃহস্পতিবার বকরি ইদ, বাংলায় অশান্তির আশঙ্কায় সব জেলাকে সতর্ক করল নবান্ন


```