Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিকনিক নয়, নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই ভিড় করলেন বেলুড়মঠ, দক্ষিণেশ্বর, তারাপীঠে

বছরের প্রথম দিন অনেকে ছুটির মেজাজে কাটাচ্ছেন। সকাল থেকেই ডায়মন্ড হারবার, ইছামতী, গড়চুমুকের মতো পিকনিক স্পটগুলিতে উপচে পড়েছে ভিড়। চলছে ডিজে বাজিয়ে পিকনিক, নৌকাবিহার, খানা পিনা। 

পিকনিক নয়, নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই ভিড় করলেন বেলুড়মঠ, দক্ষিণেশ্বর, তারাপীঠে

শেষ আপডেট: 1 January 2024 15:47

দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিন অনেকে ছুটির মেজাজে কাটাচ্ছেন। সকাল থেকেই ডায়মন্ড হারবার, ইছামতী, গড়চুমুকের মতো পিকনিক স্পটগুলিতে উপচে পড়েছে ভিড়। চলছে ডিজে বাজিয়ে পিকনিক, নৌকাবিহার, খানা পিনা। 

আবার ভিন্ন চিত্রও আছে, অনেকেই ভক্তির সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে পৌঁছে গেছেন মন্দিরে-মঠে। তাই বেলুড় মঠ, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বরে, কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় জমেছে। পরিবারের মঙ্গলকামনায় পুজো দিয়েছেন অনেকেই।

সোমবার কল্পতরু উৎসব ঘিরে বেলুড় মঠে ভক্তদের ঢল নেমেছে। ভোর পাঁচটা থেকে শ্রীরামকৃষ্ণদেবের মঙ্গল আরতির মাধ্যমে পুজো শুরু হয় মঠে। সারাদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু করে। 

পয়লা জানুয়ারির এই বিশেষ দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হন। সেই ঘটনাকে সামনে রেখে প্রতিবছর এই দিনে বেলুড় মঠে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। ভক্তদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছর শুরু করেন তাঁরা। এই উৎসব ঘিরে ভক্তদের জন্য বিশেষ আয়োজন করেন মঠ কর্তৃপক্ষ। থাকে ভোগ খাওয়ানোর আয়োজনও।

বেলুড় মঠে ভিড়

শুধু বেলুড় মঠ নয়, ভোর থেকে পুজো দিতে ভক্তদের লাইন পড়েছে দক্ষিণেশ্বরেও। দেবী ভবতারিণীর পুজো দিয়ে নতুন বছরের সূচনা করছেন তাঁরা। এই বিশেষ দিনে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। 

একই ছবি ধরা পড়েছে তারাপীঠেও। সারা বছর যাতে ভালো ভাবে কাটে, এই কামনা নিয়ে ভক্তরা তারা মা-র পুজো দিয়েছেন ।  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে ডালা হাতে লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোরে দেবীর মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয় তারাপীঠে। ভক্তদের ভিড় সামলাতে সেখানেও নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন মন্দিরের গর্ভগৃহে ঢুকলে ভক্তদের মোবাইলে ছবি তুলতে দেওয়া হয়নি। কয়েকদিন আগেই মন্দির কমিটি গর্ভগৃহে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

তারাপীঠে পুজো দিচ্ছেন ভক্তরা

একদিকে যখন মাইথনে পিকনিক করতে আসা মানুষ ভিড় জমিয়েছেন , অন্যদিকে কাছে থাকা কল্যাণেশ্বরী মন্দিরেও ভক্তরা ভিড় করেছিলেন।  সেখানে পুজো দিয়ে অনেকেই বছর শুরু করেছেন। মন্দিরে পুজো দিতে এসে সান্ত্বনা চট্টরাজ নামে এক মহিলা বলেন, ''বছরের প্রথম দিন দেবীর পুজো দিয়ে শুরু করতে চেয়েছিলাম। তাই ভোর ভোর মন্দিরে এসে পুজো দিয়েছি।''

কল্যাণেশ্বরী মন্দিরে ডালা হাতে ভক্তরা

```