
ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।
শেষ আপডেট: 27 December 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হল সপ্তপদী! অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্রোচ্চারণ (শপথ) করতে করতে সেই সাত পাকে ঘুরছিলেন নবদম্পতি! অতিথিরা তাঁদের লক্ষ্য করে ফুলও ছুড়ছিলেন।
আচমকা রেগে আগুন পুরোহিত! হাতে থাকা ফুল ভর্তি কাঁসার থালা ছুড়ে মারলেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অতিথিদের উদ্দেশে! সেই ভিড়ে ছিলেন বরযাত্রীদের অনেকেও। মুহূর্তে হুলস্থুল কাণ্ড! হইচইয়ের জেরে থেমে গেল সানাইও! সিঁদুর দানের আগে এমন ঘটনায় যথেষ্ট চাপে পড়ে যায় কনেপক্ষ। বিয়ে ভেঙে যাবে না তো!
সোশ্যাল মাধ্যমে ভাইরাল ১১ সেকেন্ডের একটি ভিডিও। তাতেই বিয়ের অনুষ্ঠানে পুরোহিতের অগ্নিশর্মা হওয়ার দৃশ্য সামনে এসেছে। ঘটনাটি ছত্তীসগড়ের কাপু গ্রামের।
ગોરદાદા નો મગજ હલી ગયો..????????#viralvideo #marriage #wedding #weddinginspiration #VIDEO #VideoViral @kathiyawadiii pic.twitter.com/zi3vfYozYX
— Sanskar Sojitra (@sanskar_sojitra) December 25, 2024
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী সাত পাকে ঘুরছিলেন। তাদের লক্ষ্য করে ফুল ছুড়ছিলেন অতিথিরা। কাকতালীয়ভাবে, তার মধ্যে কিছু ফুল সরাসরি পুরোহিতের নাকে, মুখে লাগে। সম্ভবত, তাতেই মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অতিথিদের উদ্দেশে ফুল ভর্তি থালা ছুড়ে মারেন পুরোহিত। ইতিমধ্যে ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য।
জানা যায়, ছত্তীসগড়ের কাপু গ্রামের নববধূ প্রতিমা লাহরে এবং বর ইমান লাহরে তাদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান 'সাথ ফেরাস' এবং 'ব্যান্ড বাজা'র পরিবর্তে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতির সামনে সংবিধানকে সামনে রেখে বিয়ের শপথ হিসেবে সাত পাকে ঘুরছিলেন। তখনই ফুল ছোড়াকে কেন্দ্র করে অগ্নিশর্মা হয়ে ওঠে পুরোহিত।