Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোয়েটার-চাদর বের করুন! বৃষ্টি থামলেই ঝুপ করে শীত পড়বে, এবারের ইনিংস লম্বা

শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।

সোয়েটার-চাদর বের করুন! বৃষ্টি থামলেই ঝুপ করে শীত পড়বে, এবারের ইনিংস লম্বা

শেষ আপডেট: 7 December 2023 09:48

দ্য ওয়াল ব্যুরো: ভরা ডিসেম্বরেও শীতের দেখা মিলছিল না। উল্টে রীতিমতো পাখা চালাতে হচ্ছিল। তাতেই হতাশ হয়ে পড়েছিলেন মানুষজন। তবে কি এই বছরেও অধরাই থেকে যাবে হাড় কাঁপানো ঠান্ডা? হাওয়া অফিস জানিয়েছিল, ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটেই উত্তুরে হাওয়া রান তুলতে পারছে না। তবে মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে তাণ্ডবলীলা চালিয়েছে মিগজাউম। তারপর থেকেই দিনের বেলা সূর্য উধাও, ফলে হাওয়ায় হিমেল পরশ। তার মধ্যে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি নেমেছে, যা বৃহস্পতিবারও চলছে। আলিপুর জানিয়েছে, আর ১ দিনের অপেক্ষা। বৃষ্টি থামবে, তারপরেই সপ্তাহান্তে বের করতে হবে সোয়েটার-চাদর-টুপি-মাফলার। 

মৌসম ভবন জানিয়েছে, সপ্তাহান্তে স্বমহিমায় ফিরবে শীতের আমেজ। তবে আজ বৃহস্পতিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টিও চলবে জেলায় জেলায়। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থেকেও সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর পুরোপুরি মেঘলাই থাকবে আকাশ।

তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নামবে। দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে। আগামী ২৪  ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।  

কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। হালকা-মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় দিনভর মনোরম পরিবেশ থাকবে। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন, বেশ কয়েক ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত শনি ও রবিবার। 

বৃহস্পতিবার সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৫৬ থেকে সর্বনিম্ন ৯০ শতাংশ। 


```