Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মকর সংক্রান্তির হাড়কাঁপানো ঠান্ডা ভ্যানিশ! নেপথ্যে কোন কারণ? কী বলছে আলিপুর

রাত পোহালেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই হাড়কাঁপানো ঠান্ডা। কিন্তু কোথায় কী!

মকর সংক্রান্তির হাড়কাঁপানো ঠান্ডা ভ্যানিশ! নেপথ্যে কোন কারণ? কী বলছে আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 January 2025 09:28

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই হাড়কাঁপানো ঠান্ডা। কিন্তু কোথায় কী!

 গত কয়েকদিন জমাটি ঠান্ডা থাকলেও রবিবার থেকে যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাতে এবারে সংক্রান্তিতে কলকাতা সহ একাধিক জেলায় তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
অন্যদিকে দুই বঙ্গের একাধিক জেলায় সোমবারও ঘন কুয়াশা দেখা গিয়েছে, যার ছেড়ে সকাল এবং রাতের দিকে দৃশ্যমানতা অনেকটাই কম।

অথচ শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১২.৬ ডিগ্রিতে নেমে গিয়েছিল। অবশ্য রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির খবর আগাম জানিয়েছিল আলিপুর। 

হঠাৎ তাপমাত্রার ছন্দপতনের কারণ কী? আলিপুর জানাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তারই জেরে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে সোমবারও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।

 কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। একইভাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুয়াশা বেশি হবে। তবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতেও। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশেও। 


```