Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিকেলের পর বদলে যাবে আবহাওয়া, ১০ জেলায় শিলাবৃষ্টির কমলা সতর্কতা, বইবে ঝোড়ো হাওয়া

বৃহস্পতিবারের পর ফের আজ শনিবার থেকে কলকাতা (kolkata)-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

বিকেলের পর বদলে যাবে আবহাওয়া, ১০ জেলায় শিলাবৃষ্টির কমলা সতর্কতা, বইবে ঝোড়ো হাওয়া

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 February 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: শীতের পাট চুকেছে বেশ কদিন হল। বৃহস্পতিবারের পর ফের আজ শনিবার থেকে কলকাতা (kolkata)-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update) বদলে যাবে। জেলায় জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। এজন্য দক্ষিণবঙ্গের ১০ জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।


শনি ও রবিবার শিলাবৃষ্টি হতে পারে, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দুই বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তুলনামূলকভাবে কিছুটা কম বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুরে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ-সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিঙে।
তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও লক্ষ্মণ নেই। বরং স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টা বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৯ থেকে ৯৪ শতাংশ থাকতে পারে।


```