Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরমের জন্য তৈরি হন, জাঁকিয়ে ঠান্ডার দিন শেষ! আবহাওয়ার বড় আপডেট শোনাল আলিপুর

জাঁকিয়ে ঠান্ডা কি আর আদৌ পড়বে? নাকি বিদায়ের পথে শীত?

গরমের জন্য তৈরি হন, জাঁকিয়ে ঠান্ডার দিন শেষ! আবহাওয়ার বড় আপডেট শোনাল আলিপুর

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 January 2025 11:09

দ্য ওয়াল ব্যুরো : হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে শনিবার বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে আহামরি কিছু নয়। কারণ, ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমলেও ঘন কুয়াশার কারণে দিনের বেলা যথেষ্ট গরম অনুভূত হচ্ছে। এবং মঙ্গলবার থেকে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস।

সেক্ষেত্রে জাঁকিয়ে ঠান্ডা কি আর আদৌ পড়বে? নাকি বিদায়ের পথে শীত? আগামী সপ্তাহের শুরুতেই সরস্বতী পুজো। ওই সময় জাঁকিয়ে ঠান্ডা পড়বে কিনা, তা নিয়ে জনমানসে কৌতূহল রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর বিশেষ সম্ভাবনা নেই। বরং ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। অর্থাৎ গরমের পালা শুরু! জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির প্রথমে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

রবিবারের মতো সোমবারও ঘন কুয়াশার দাপট দেখা যাবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি  থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে। যার জেরে সকাল ও রাতের দিকে অল্প ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলা যথেষ্ট গরম অনুভূত হবে। 

কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের চার জেলাতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। 
 
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকবে। মঙ্গলবার থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।

অতি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তরপ্রদেশ, সিকিম, বিহার পশ্চিমবঙ্গ ওড়িশা। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যাবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। শৈত্য প্রবাহের সতর্কতা পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে।


```