Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১ ডিগ্রি কমল তাপমাত্রা! জাঁকিয়ে শীত কবে থেকে? বড় আপডেট শোনাল আলিপুর

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তাপমাত্রা কিছুটা কমবে কলকাতাতেও।

 ১ ডিগ্রি কমল তাপমাত্রা! জাঁকিয়ে শীত কবে থেকে? বড় আপডেট শোনাল আলিপুর

জাঁকিয়ে শীত কবে থেকে?

শেষ আপডেট: 16 November 2024 12:19

দ্য ওয়াল ব্যুুরো: গত ২৪ ঘণ্টায় আরও ১ ডিগ্রি কমল রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলাযগুলিতে রাতের তাপমাত্রা ইতিমধ্যে ১৪ ডিগ্রিতে নেমেছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তাপমাত্রা কিছুটা কমবে কলকাতাতেও।

তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। পরিবর্তে দিনের বেলা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। বিকেলের পর রাতে শীতের আমেজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে। উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব আগামী কয়েকদিন থাকবে। দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ৩ ডিগ্রি সেলসিয়াস মতো নামতে পারে পারদ।

এক নজরে জেলা ভিত্তিক সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াসে)
★পুরুলিয়া ১৪.১
★শ্রীনিকেতন ১৫.৪
★ঝাড়গ্রাম ১৬
★আসানসোল ১৭.৬
★বাঁকুড়া ১৮
★দার্জিলিং ৬.৮
★কালিম্পং ১৪.৫
★কোচবিহার ১৬.৬
★আলিপুরদুয়ার ১৭.৭
★জলপাইগুড়ি ১৭.৯

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে তা আরও কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে রাজ্যের বেশিরভাগ অঞ্চলে কুয়াশা ও ধোঁয়াশার প্রভাব দেখা যাবে। সবথেকে বেশি কুয়াশা দেখা যেতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর‌-পশ্চিম ভারতে। সঙ্গে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর তামিলনাডু উপকূলে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত। কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশেও আলাদা করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। 


```